1 Samuel 16:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত ইয়াসিকে বলে পাঠালেন, আরজ করি, দাউদকে আমার সম্মুখে দাঁড়াতে দাও; কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, “দাউদকে আমার সেবাকাজে বহাল থাকতে দাও, কারণ আমার ওকে ভালো লেগেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল যিশয়কে বলিয়া পাঠাইলেন, বিনয় করি, দায়ূদকে আমার সম্মুখে দাঁড়াইতে দেও; কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল যিশয়কে বলিয়া পাঠাইলেন, বিনয় করি, দায়ূদকে আমার সম্মুখে দাঁড়াইতে দেও; কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, “দায়ূদকে আমার কাজে বহাল থাকতে দাও, কারণ তাকে আমার ভাল লেগেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তালুত ইয়াসিকে বলে পাঠালেন, “দাউদকে আমার কাজে বহাল থাকতে দাও, কারণ তাকে আমার ভাল লেগেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, আমার অনুরোধ, দাউদ আমার কাজে নিযুক্ত থাকুক কারণ তার প্রতি আমি প্রসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল যিশয়ের কাছে খবর পাঠিয়ে জানিয়ে দিলেন, “দায়ুদ এখানেই থাকুক, আমার কাজকর্ম করুক| আমার ওকে খুব ভাল লেগেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, “অনুরোধ করি দায়ূদকে আমার সামনে দাঁড়াতে দাও, কারণ সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছে।”