1 Samuel 16:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল্লাহ্‌র কাছ থেকে সেই রূহ্‌ যখন তালুতের কাছে আসত, তখন দাউদ বীণা নিয়ে নিজের হাতে বাজাতেন; তাতে তালুত সুস্থ হতেন, উপশম পেতেন এবং সেই দুষ্ট রূহ্‌ তাঁকে ছেড়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই ঈশ্বরের কাছ থেকে আত্মাটি নেমে আসত, দাউদ তার বীণাটি নিয়ে বাজাতে শুরু করতেন। তখনই শৌল স্বস্তি পেতেন; তাঁর ভালো লাগত, ও মন্দ আত্মাটি তাঁকে ছেড়ে চলে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বর হইতে সেই আত্মা যখন শৌলের কাছে আসিত, তখন দায়ূদ বীণা লইয়া আপন হস্তে বাজাইতেন; তাহাতে শৌল স্বস্থ হইতেন, উপশম পাইতেন, এবং সেই দুষ্ট আত্মা তাঁহাকে ছাড়িয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বর হইতে সেই আত্মা যখন শৌলের কাছে আসিত, তখন দায়ূদ বীণা লইয়া আপন হস্তে বাজাইতেন; তাহাতে শৌল সুস্থির হইতেন, উপশম পাইতেন, এবং সেই দুষ্ট আত্মা তাঁহাকে ছাড়িয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের কাছ থেকে যখন সেই মন্দ আত্মা শৌলের উপর আসত তখন দায়ূদ তাঁর বীণা বাজাতেন। এতে শৌলের ভাল লাগত এবং তিনি শান্তি পেতেন, আর সেই মন্দ আত্মাও তাঁকে ছেড়ে চলে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র কাছ থেকে যখন সেই খারাপ রূহ্‌ তালুতের উপর আসত তখন দাউদ তাঁর বীণা বাজাতেন। এতে তালুতের ভাল লাগত এবং তিনি শান্তি পেতেন, আর সেই খারাপ রূহ্‌ও তাঁকে ছেড়ে চলে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখনই শৌল সেই অশান্তিতে অস্থির হয়ে উঠতেন, তখন দাউদ বীণা বাজাতেন, তাতে শৌল শান্তি পেতেন এবং সুস্থ হয়ে উঠতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই ঈশ্বর হতে শৌলের ওপর দুষ্ট আত্মা আসত, তখন দায়ুদ বীণা তুলে নিয়ে বাজাতেন| সঙ্গে সঙ্গে দুষ্ট আত্মা শৌলকে ছেড়ে যেত, আর তিনি আরাম বোধ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বরের কাছ থেকে যখন সেই মন্দ আত্মা শৌলের কাছে আসত, তখন দায়ূদ বীণা নিয়ে বাজাতেন, তাতে শৌলের ভাল লাগত এবং তিনি শান্তি পেতেন এবং সেই মন্দ আত্মা তাঁকে ছেড়ে চলে যেত।