1 Samuel 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াসিকে সেই কোরবানীতে দাওয়াত করবে, পরে তোমাকে কি করতে হবে তা আমি তোমাকে জানাবো; এবং আমি তোমার কাছে যার নাম করবো, তুমি আমার জন্য তাকে অভিষেক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলিদানের অনুষ্ঠানে যিশয়কে নিমন্ত্রণ কোরো, আর আমি তোমায় জানিয়ে দেব ঠিক কী করতে হবে। আমি যার দিকে ইঙ্গিত করব, তুমি তাকেই অভিষিক্ত করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিশয়কে সেই যজ্ঞে নিমন্ত্রিত করিও, পরে তুমি কি করিবে, তাহা আমি তোমাকে জানাইব; এবং আমি তোমার কাছে যাহার নাম করিব, তুমি আমার জন্য তাহাকে অভিষেক করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিশয়কে সেই যজ্ঞে নিমন্ত্রণ করিও, পরে তুমি কি করিবে, তাহা আমি তোমাকে জানাইব; এবং আমি তোমার কাছে যাহার নাম করিব, তুমি আমার জন্য তাহাকে অভিষেক করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই উৎসর্গের অনুষ্ঠানে তুমি যিশয়কে নিমন্ত্রণ করবে। তারপরে তোমাকে যা করতে হবে তা আমি বলে দেব। আমি যার কথা তোমাকে বলব তুমি তাকেই আমার উদ্দেশে অভিষেক করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কোরবানীতে তুমি ইয়াসিকে দাওয়াত করবে। তারপরে তোমাকে যা করতে হবে তা আমি বলে দেব। আমি যার কথা তোমাকে বলব তুমি তাকেই আমার উদ্দেশে অভিষেক করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলিদানের সময় যিশয়কে নিমন্ত্রণ কর। তারপর তোমাকে কি করতে হবে আমি তোমাকে জানাব। তোমার কাছে আমি যার নাম উল্লেখ করব তাকে তুমি আমার উদ্দেশে অভিষেক করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশয়কে এই বলি দেখতে আমন্ত্রণ জানাবে| তারপর কি করবে আমি বলে দেব| যাকে আমি দেখিয়ে দেব তার মাথায় জলপাই তেল ঢেলে দিও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিশয়কে সেই যজ্ঞে নিমন্ত্রণ করবে, তারপরে তোমাকে যা করতে হবে তা আমি বলে দেব এবং আমি তোমার কাছে যার নাম বলব, তুমি তাকেই আমার উদ্দেশ্যে অভিষেক করবে।”