1 Samuel 16:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল মাবুদের সেই কালাম অনুসারে কাজ করলেন, তিনি বেথেলহেমে উপস্থিত হলেন; তখন নগরের প্রাচীনবর্গরা কাঁপতে কাঁপতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, আর বললেন, আপনি শান্তির মনোভাব নিয়ে এসেছেন তো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যা বললেন শমূয়েল ঠিক তাই করলেন। তিনি বেথলেহেমে পৌঁছালে, তাঁকে দেখে নগরের প্রাচীনেরা শিহরিত হলেন। তাঁরা প্রশ্ন করলেন, “আপনি শান্তিভাব নিয়ে এসেছেন তো?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল সদাপ্রভুর সেই বাক্যানুসারে কর্ম্ম করিলেন, তিনি বৈৎলেহমে উপস্থিত হইলেন। তখন নগরের প্রাচীনবর্গ কাঁপিতে কাঁপিতে তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, আর বলিলেন, আপনি শান্তিভাবে আসিয়াছেন ত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল সদাপ্রভুর সেই বাক্যানুসারে কর্ম করিলেন, তিনি বৈৎলেহমে উপস্থিত হইলেন; তখন নগরের প্রাচীনবর্গ কাঁপিতে কাঁপিতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, আর বলিলেন, আপনি শান্তিভাবে আসিয়াছেন ত? তিনি কহিলেন, শান্তিভাবে আসিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল সদাপ্রভুর কথামতই কাজ করলেন। তিনি যখন বৈৎলেহমে উপস্থিত হলেন তখন গ্রামের বৃদ্ধ নেতারা ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সংগে দেখা করতে আসলেন। তাঁরা জিজ্ঞাসা করলেন, “আপনি কি শান্তির মনোভাব নিয়ে এসেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল মাবুদের কথামতই কাজ করলেন। তিনি যখন বেথেলহেমে উপস্থিত হলেন তখন গ্রামের বৃদ্ধ নেতারা ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সংগে দেখা করতে আসলেন। তাঁরা জিজ্ঞাসা করলেন, “আপনি কি শান্তির মনোভাব নিয়ে এসেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আদেশ মতই শমুয়েল কাজ করলেন। তিনি বেথলেহেমে গেলেন। সেই নগরের নেতৃবৃন্দ ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি শান্ত মেজাজে এসেছেন তো?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর কথামতো শমূয়েল যা যা করার করল| সে বৈৎলেহমে চলে গেল| সেখানকার প্রবীণরা ভয়ে কাঁপতে কাঁপতে এল| শমূয়েলের সঙ্গে দেখা করে তারা বলল, “আপনি কি শান্তির ভাব নিয়ে এসেছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল সদাপ্রভুর সেই কথামতই কাজ করলেন, তিনি বৈৎলেহমে উপস্থিত হলেন। তখন গ্রামের প্রাচীন নেতারা ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সঙ্গে দেখা করতে আসলেন, আর বললেন, “আপনি শান্তিতে এসেছেন তো?”