1 Samuel 16:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, শান্তির মনোভাব নিয়েই এসেছি; আমি মাবুদের উদ্দেশে কোরবানী করতে এসেছি; তোমরা নিজদের পবিত্র করে আমার সঙ্গে কোরবানীতে যোগ দাও। আর তিনি ইয়াসি ও তার পুত্রদেরকে পবিত্র করে কোরবানীতে দাওয়াত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল উত্তর দিলেন, “হ্যাঁ, শান্তিভাব নিয়েই এসেছি; আমি সদাপ্রভুর উদ্দেশে বলিদান উৎসর্গ করতে এসেছি। তোমরা নিজেদের শুচিশুদ্ধ করো ও আমার সঙ্গে বলিদান উৎসর্গ করতে চলো।” পরে তিনি যিশয় ও তাঁর ছেলেদের শুদ্ধকরণ করে বলিদান উৎসর্গ করার জন্য তাঁদের নিমন্ত্রণ জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, শান্তিভাবে আসিয়াছি; আমি সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করিতে আসিয়াছি; তোমরা আপনাদিগকে পবিত্র করিয়া আমার সহিত যজ্ঞে আইস। আর তিনি যিশয়কে ও তাঁহার পুত্রগণকে পবিত্র করিয়া যজ্ঞে নিমন্ত্রণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করিতে আসিয়াছি; তোমরা আপনাদিগকে পবিত্র করিয়া আমার সহিত যজ্ঞে আইস। আর তিনি যিশয়কে ও তাহার পুত্রগণকে পবিত্র করিয়া যজ্ঞে নিমন্ত্রণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শমূয়েল বললেন, “হ্যাঁ, আমি শান্তির মনোভাব নিয়েই এসেছি। সদাপ্রভুর উদ্দেশে আমি একটা পশু-উৎসর্গের অনুষ্ঠান করতে এসেছি। তোমরা নিজেদের শুচি করে আমার সংগে এই অনুষ্ঠানে যোগ দাও।” এই বলে তিনি যিশয় ও তাঁর ছেলেদের শুচি করলেন এবং সেই অনুষ্ঠানে যোগ দেবার জন্য তাঁদের নিমন্ত্রণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে শামুয়েল বললেন, “জ্বী, আমি শান্তির মনোভাব নিয়েই এসেছি। মাবুদের উদ্দেশে আমি একটা পশু-কোরবানী দিতে এসেছি। তোমরা নিজেদের পাক-সাফ করে আমার সংগে এই কোরবানীতে যোগ দাও।” এই বলে তিনি ইয়াসি ও তাঁর ছেলেদের পাক-সাফ করলেন এবং সেই কোরবানীতে যোগ দেবার জন্য তাঁদের দাওয়াত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল বললেন, হ্যাঁ, তোমাদের শান্তি হোক, আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এখানে বলি উৎসর্গ করতে এসেছি। তোমরা নিজেদের শুচি করে আমার সঙ্গে বলি উৎসর্গ করতে এস। পরে তিনি যিশয় এবং তাঁর পুত্রদের শুচীকরণ সম্পন্ন করে বলি উৎসর্গ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল জবাব দিল, “হ্যাঁ, আমি শান্তির ভাব নিয়েই এসেছি| আমি প্রভুর কাছে একটা বলি দিতে এসেছি| তোমরা তৈরী হও| আমার সঙ্গে বলিদানে এসো|” শমূয়েল যিশয় আর তার পুত্রদের প্রস্তুত করে বলিদানের অনুষ্ঠান দেখবার জন্য ডেকে আনল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “শান্তির সঙ্গেই এসেছি, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করতে এসেছি। তোমরা নিজেদের পবিত্র করে আমার সঙ্গে যজ্ঞে এস।” আর তিনি যিশয় ও তাঁর ছেলেদের পবিত্র করে যজ্ঞে নিমন্ত্রণ করলেন।