1 Samuel 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াসি শম্মকে তাঁর সম্মুখ দিয়ে গমন করালেন; তিনি বললেন, মাবুদ একেও মনোনীত করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশয় পরে শম্মকে হাঁটালেন, কিন্তু শমূয়েল বললেন, “সদাপ্রভু একেও মনোনীত করেননি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিশয় শম্মকে তাঁহার সম্মুখ দিয়া গমন করাইলেন; তিনি কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিশয় শম্মকে তাঁহার সম্মুখ দিয়া গমন করাইলেন; তিনি কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশয় তারপর শম্মকে তাঁর সামনে দিয়ে যেতে বললেন; কিন্তু শমূয়েল বললেন, “সদাপ্রভু একেও বেছে নেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াসি তারপর শম্মকে তাঁর সামনে দিয়ে যেতে বললেন; কিন্তু শামুয়েল বললেন, “মাবুদ একেও বেছে নেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, প্রভু পরমেশ্বর একেও মনোনীত করেন নি। তখন যিশয় শাম্পাকে উপস্থিত করলেন, কিন্তু তিনি বললেন, প্রভু একেও মনোনীত করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শুনে যিশয় শম্মকে শমূয়েলের পাশে আসতে বলল| শমূয়েল বলল, “না এও চলবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিশয় শম্মকে তাঁর সামনে দিয়ে যেতে বললেন; কিন্তু শমূয়েল বললেন, “সদাপ্রভু একেও বেছে নেন নি।”