1 Samuel 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ফিলিস্তিনী আরও বললো, আজ আমি ইসরাইলের সৈন্যদেরকে টিট্‌কারি দিচ্ছি; তোমরা এক জনকে দাও, আমরা পরস্পর যুদ্ধ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই ফিলিস্তিনী বলল, “আজ আমি ইস্রায়েলের সৈন্যদলকে দ্বন্দ্বে আহ্বান করছি! আমাকে একজন লোক দাও আর আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই পলেষ্টীয় আরও কহিল, অদ্য আমি ইস্রায়েলের সৈন্যগণকে টিট্‌কারি দিতেছি; তোমরা এক জনকে দেও, আমরা পরস্পর যুদ্ধ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই পলেষ্টীয় আরও কহিল, অদ্য আমি ইস্রায়েলের সৈন্যগণকে টিট্‌কারি দিতেছি; তোমরা একজনকে দেও, আমরা পরস্পর যুদ্ধ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পলেষ্টীয় আরও বলল, “আমি আজ ইস্রায়েলের সৈন্যদলকে টিটকারি দিয়ে বলছি, আমার সংগে যুদ্ধ করবার জন্য তোমরা একজন লোক দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ফিলিস্তিনী আরও বলল, “আমি আজ ইসরাইলের সৈন্যদলকে টিটকারি দিয়ে বলছি, আমার সংগে যুদ্ধ করবার জন্য তোমরা একজন লোক দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ফিলিস্তিনী লোকটি আরও বলত, আমি আজ ইসরায়েলী সৈন্যদের আহ্বান করছি তোমরা পাঠাও কাউকে, সে এসে লড়াই আমার সঙ্গে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা আরো বলল, “এই আমি এখানে দাঁড়িয়ে ইস্রায়েলীয় সৈন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করছি| সাহস থাকে তো একজনকে পাঠিয়ে দাও| আমার সঙ্গে হয়ে যাক এক হাত লড়াই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পলেষ্টীয় আরও বলল, “আজ আমি ইস্রায়েলের সৈন্যদলকে টিটকারী দিয়ে বলছি, আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা এক জনকে দাও।”