1 Samuel 17:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত ও সমস্ত ইসরাইল সেই ফিলিস্তিনীর এসব কথা শুনে হতাশ হলেন ও ভীষণ ভয় পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ফিলিস্তিনীর কথা শুনে শৌল ও ইস্রায়েলীরা সবাই বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল ও সমস্ত ইস্রায়েল সেই পলেষ্টীয়ের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল ও সমস্ত ইস্রায়েল সেই পলেষ্টীয়ের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার এই সব কথা শুনে শৌল ও অন্যান্য ইস্রায়েলীয়েরা ভীষণ ভয় পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার এই সব কথা শুনে তালুত ও অন্যান্য বনি-ইসরাইলরা ভীষণ ভয় পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার এই সব কথা শুনে শৌল এবং ইসরায়েলীরা সকলে অত্যন্ত ভীত ও হতাশ হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল এবং ইস্রায়েলীয় সৈন্যরা গলিয়াতের এই সব আস্ফালন শুনে বেশ ভয় পেয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল ও সমস্ত ইস্রায়েলীয়েরা সেই পলেষ্টীয়ের এই সব কথা শুনে হতাশ ও ভীষণ ভয় পেলেন।