1 Samuel 17:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দাউদ তালুতের কাছ থেকে বেথেলহেমে তাঁর পিতার ভেড়া চরাবার জন্য যাতায়াত করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদ শৌলের কাছ থেকে বেথলেহেমে তাঁর বাবার মেষপাল দেখাশোনা করার জন্য যাওয়া-আসা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দায়ূদ শৌলের নিকট হইতে বৈৎলেহমে আপন পিতার মেষ চরাইবার জন্য যাতায়াত করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দায়ূদ শৌলের নিকট হইতে বৈৎলেহমে আপন পিতার মেষ চরাইবার জন্য যাতায়াত করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দায়ূদ শৌলের কাছেও থাকতেন, আবার তাঁর বাবার ভেড়া চরাবার জন্য বৈৎলেহমেও যেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দাউদ তালুতের কাছেও থাকতেন, আবার তাঁর বাবার ভেড়া চরাবার জন্য বেথেলহেমেও যেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বড় তিনজন শৌলের সঙ্গে ছিল, কিন্তু দাউদ বেথলেহেমে তাঁর পিতার মেষপাল চরাতেন আর শৌলের শিবিরে যাতায়াত করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দায়ুদ মাঝে মধ্যেই শৌলকে ছেড়ে বৈৎ‌লেহমে তাঁর পিতার কাছে চলে যেতেন| সেখানে তিনি মেষগুলোর দেখাশুনা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দায়ূদ শৌলের কাছ থেকে তাঁর বাবার ভেড়া চরাবার জন্য বৈৎলেহমে যাতায়াত করতেন।