1 Samuel 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত ও ইসরাইল লোকেরা জমায়েত হয়ে এলা উপত্যকাতে শিবির স্থাপন করে ফিলিস্তিনীদের বিপক্ষে সৈন্য রচনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল ও ইস্রায়েলীরা একত্রিত হয়ে এলা উপত্যকায় শিবির স্থাপন করে ফিলিস্তিনীদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল ও ইস্রায়েল লোকেরা একত্র হইয়া এলা তলভূমিতে শিবির স্থাপন করিয়া পলেষ্টীয়দের প্রতিকূলে সৈন্য রচনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল ও ইস্রায়েল লোকেরা একত্র হইয়া এলা তলভূমিতে শিবির স্থাপন করিয়া পলেষ্টীয়দের প্রতিকূলে সৈন্য রচনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ও ইস্রায়েলীয়েরা জড়ো হয়ে এলা উপত্যকায় ছাউনি ফেলল এবং পলেষ্টীয়দের সংগে যুদ্ধ করবার জন্য সৈন্য সাজাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ও বনি-ইসরাইলরা জমায়েত হয়ে এলা উপত্যকায় ছাউনি ফেলল এবং ফিলিস্তিনীদের সংগে যুদ্ধ করবার জন্য সৈন্য সাজাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে শৌল ইসরায়েল সেনাবাহিনীসহ এলা উপত্যকায় শিবির স্থাপন করে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ব্যূহ রচনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল এবং ইস্রায়েলের সৈন্যরা একত্র হল| এলা উপত্যকায় তাদের তাঁবু পড়ল| শৌলের সৈন্যরা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধের জন্যে তৈরী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল ও ইস্রায়েলের লোকেরা এক হয়ে এলার উপত্যকায় শিবির তৈরি করে পলেষ্টীয়দের বিরুদ্ধে সৈন্য সাজাল।