1 Samuel 17:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা এইভাবে তাঁকে জবাবে বললো, ওকে যে হত্যা করবে, সে অমুক পুরস্কার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যা যা বলেছিল তা আরও একবার তাঁকে বলে শোনাল এবং তাঁকে এও বলল, “যে তাকে হত্যা করতে পারবে তার প্রতি এমনটিই করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা এই প্রকারে তাঁহাকে উত্তর করিল, উহাকে যে বধ করিবে, সে অমুক পুরস্কার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা এই প্রকারে তাঁহাকে উত্তর করিল, উহাকে যে বধ করিবে, সে অমুক পুরস্কার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে লোকেরা যা বলাবলি করছিল সেইমতই তাঁকে জানানো হল যে, সেই পলেষ্টীয়কে যে মেরে ফেলবে তার জন্য কি কি করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে লোকেরা যা বলাবলি করছিল সেইমতই তাঁকে জানানো হল যে, সেই ফিলিস্তিনীকে যে হত্যা করবে তার জন্য কি কি করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই লোকগুলি ঐ সমস্ত পুরস্কারের কথা উল্লেখ করে তাঁকে বলল, যে ঐ লোকটাকে হত্যা করতে পারবে তাকে ঐ সব পুরস্কার দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শুনে ইস্রায়েলীয়রা গলিয়াতকে মারলে কি পুরস্কার পাওয়া যাবে সেসব দায়ুদকে জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা যা বলাবলি করছিল সেইমতই তাঁকে জানানো হল যে, ওকে যে মেরে ফেলবে সে কি কি পুরষ্কার পাবে।