1 Samuel 17:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ যা যা বলেছিলেন তা রাষ্ট্র হয়ে পড়লো ও তালুতের কাছে তার সংবাদ উপস্থিত হল; তাতে তিনি নিজের কাছে তাঁকে ডেকে আনালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ আড়ি পেতে দাউদের বলা কথাগুলি শুনেছিল ও শৌলকে গিয়ে খবর দিয়েছিল, এবং শৌল তাঁকে ডেকে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ যাহা যাহা বলিয়াছিলেন, তাহা রাষ্ট্র হইয়া পড়িল, ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল; তাহাতে তিনি আপনার নিকটে তাঁহাকে ডাকিয়া আনাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ যাহা যাহা বলিয়াছিলেন, তাহা রাষ্ট্র হইয়া পড়িল, ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল; তাহাতে তিনি আপনার নিকটে তাঁহাকে ডাকিয়া আনাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যা বলছিলেন তা অন্যেরা শুনে শৌলকে জানাল। তখন শৌল তাঁকে ডেকে পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ যা বলছিলেন তা অন্যেরা শুনে তালুতকে জানাল। তখন তালুত তাঁকে ডেকে পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ যে সব কথা বলেছিলেন তা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল, শৌলের কানে গিয়ে সে সব কথা পৌঁছাল। তিনি তখন দাউদকে তাঁর কাছে ডেকে আনালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েক জন লোক দায়ুদকে কথা বলতে দেখল| তারা দায়ুদকে শৌলের কাছে নিয়ে গেলো| শৌলকে তারা বলল, দায়ুদ কি বলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ যা যা বলছিলেন তা সারা দেশে ছড়িয়ে পড়ল ও শৌলের কাছে তাঁর বিষয়ে জানান হল। তাতে তিনি তাঁকে ডেকে পাঠালেন।