1 Samuel 17:35 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার পিছনে পিছনে গিয়ে তাকে প্রহার করে তার মুখ থেকে তা উদ্ধার করলাম; পরে সে আমার বিরুদ্ধে উঠে দাঁড়ালে আমি তার কেশর ধরে প্রহার করে তাকে হত্যা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেগুলির পিছু ধাওয়া করেছি, আঘাত করে সেগুলির মুখ থেকে মেষটিকে উদ্ধার করে এনেছি। সেটি আমার দিকে ঘুরে দাঁড়াতেই আমি সেটির কেশর জাপটে ধরে মারতে মারতে শেষ করে ফেলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম; পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম; পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন তার পিছু পিছু ধাওয়া করে তাকে ঘায়েল করে তার মুখ থেকে ভেড়াটিকে উদ্ধার করে এনেছিলাম। সে উঠে রুখে দাঁড়ালে আমি তার টুঁটি ধরে আঘাত করে তাকে মেরে ফেললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐ জন্তুটার পেছনে ধাওয়া করে ওটার মুখ থেকে মেষটাকে টেনে বার করে নিয়ে এলাম| জন্তুটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল| তখন আমি ওর দাড়ি ধরে টেনে জোরে এমন আঘাত করলাম যে সেটা মরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে তার মুখ থেকে ভেড়াটাকে রক্ষা করেছি। পরে সে উঠে যখন আমাকে রুখে দাঁড়াত তখন আমি তার দাড়ি ধরে আঘাত করে সেটাকে মেরে ফেললাম।