1 Samuel 17:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ আরও বললেন, যে মাবুদ সিংহের থাবা ও ভালুকের থাবা থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনি এই ফিলিস্তিনীর হাত থেকে আমাকে নিস্তার করবেন। তখন তালুত দাউদকে বললেন, যাও, মাবুদ তোমার সহবর্তী হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সদাপ্রভু আমাকে সিংহের থাবা থেকে ও ভালুকের থাবা থেকেও রক্ষা করেছেন তিনিই আমাকে এই ফিলিস্তিনীর হাত থেকেও রক্ষা করবেন।” শৌল দাউদকে বললেন, “যাও, সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দায়ূদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্ত্তী হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দায়ূদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ আরও বললেন, “সদাপ্রভু, যিনি আমাকে সিংহ আর ভাল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনিই আমাকে ঐ পলেষ্টীয়টার হাত থেকেও রক্ষা করবেন।” তখন শৌল দায়ূদকে বললেন, “তবে যাও, সদাপ্রভু তোমার সংগে থাকুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ আরও বললেন, “মাবুদ, যিনি আমাকে সিংহ আর ভল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনিই আমাকে ঐ ফিলিস্তিনীটার হাত থেকেও রক্ষা করবেন।” তখন তালুত দাউদকে বললেন, “তবে যাও, মাবুদ তোমার সংগে থাকুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ আরও বললেন, যে প্রভু পরমেশ্বর আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তিনিই এই ফিলিস্তিনীটার হাত থেকে আমাকে রক্ষা করবেন। তখন শৌল দাউদকে বললেন, আচ্ছা যাও, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে থাকুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে সিংহ আর ভাল্লুকের হাত থেকে বাঁচিয়েছেন| এই পলেষ্টীয়দের হাত থেকে তিনি আমায় রক্ষা করবেন|” শৌল দায়ুদকে বললেন, “তবে যাও| প্রভু তোমার সহায় হোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ বললেন, “সদাপ্রভু, যিনি আমাকে সিংহ আর ভাল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনিই আমাকে ঐ পলেষ্টীয়টার হাত থেকেও রক্ষা করবেন।” তখন শৌল দায়ূদকে বললেন, “যাও, সদাপ্রভু তোমার সহবর্ত্তী হবেন।”