1 Samuel 17:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গাৎ-নিবাসী এক বীর ফিলিস্তিনীদের শিবির থেকে বের হয়ে আসল। তার নাম ছিল জালুত এবং সে সাড়ে ছয় হাত লম্বা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের শিবির থেকে গাৎ নিবাসী গলিয়াত নামক একজন বীরপুরুষ বের হয়ে এসেছিল। সে ছিল প্রায় তিন মিটার লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গাৎ-নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াৎ, সে সাড়ে ছয় হস্ত দীর্ঘ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গাৎ-নিবাসী এক বীর পলেষ্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াৎ, সে সাড়ে ছয় হস্ত দীর্ঘ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়দের পক্ষ থেকে গলিয়াৎ নামে এক বীর যোদ্ধা তাদের সৈন্যদল থেকে বের হয়ে আসল। সে ছিল গাৎ শহরের লোক। লম্বায় সে ছিল সাড়ে ছয় হাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীদের পক্ষ থেকে জালুত নামে এক বীর যোদ্ধা তাদের সৈন্যদল থেকে বের হয়ে আসল। সে ছিল গাৎ শহরের লোক। লম্বায় সে ছিল সাড়ে ছয় হাত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীদের শিবিরে একজন বীর যোদ্ধা ছিল। তার নাম গলিয়াৎ। সে ছিল গাতের অধিবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়দের মধ্যে একজন বিজয়ী যোদ্ধা ছিল| তার নাম গলিয়াৎ‌| সে গাৎ‌ থেকে এসেছিল| তার দেহ বিশাল লম্বা ছিল। 9 ফুটেরও বেশী| পলেষ্টীয় শিবির থেকে সে বেরিয়ে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গাতের এক বীর পলেষ্টীয়দের শিবির থেকে বের হল, তার নাম গলিয়াৎ, সে লম্বায় সাড়ে ছয় হাত৷