1 Samuel 17:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনী দাউদকে আরও বললো, তুই আমার কাছে আয়, আমি তোর গোশ্‌ত আসমানের পাখিদের ও মাঠের পশুদেরকে খেতে দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখানে আয়,” সে বলল, “আর আমি তোর মাংস পাখি ও বন্যপশুদের খাওয়াব!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয় দায়ূদকে আরও কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষিগণকে ও মাঠের পশুদিগকে দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয় দায়ূদকে আরও কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষিগণকে ও মাঠের পশুদিগকে দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে দায়ূদকে আরও বলল, “এগিয়ে আয়; আমি তোর গায়ের মাংস আকাশের পাখী আর বুনো পশুদের খেতে দিই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে দাউদকে আরও বলল, “এগিয়ে আয়; আমি তোর গায়ের গোশ্‌ত আকাশের পাখী আর বুনো পশুদের খেতে দিই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোর মাংস আকাশের পাখি আর মাঠের পশুদের খাওয়াব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গলিয়াৎ‌ বলল, “আয় তোর দেহটাকে নিয়ে পাখি আর জানোয়ারদের খাওয়াই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয় দায়ূদকে আরও বলল, “তুই আমার কাছে আয়; আমি তোর মাংস আকাশের পাখী আর বুনো পশুদের খেতে দিই।”