1 Samuel 17:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ ফিলিস্তিনী উঠে দাউদের সম্মুখীন হবার জন্য নিকটবর্তী হলে দাউদ তাড়াতাড়ি ঐ ফিলিস্তিনীর সম্মুখীন হবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড় দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ফিলিস্তিনী যেই দাউদকে আক্রমণ করার জন্য তাঁর দিকে এগিয়ে এল, তিনি চট করে তার মুখোমুখি হওয়ার জন্য সামনে দৌড়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ পলেষ্টীয় উঠিয়া দায়ূদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্ত্তী হইলে দায়ূদ সত্বর ঐ পলেষ্টীয়ের সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ পলেষ্টীয় উঠিয়া দায়ূদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দায়ূদ সত্বর ঐ পলেষ্টীয়ের সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ পলেষ্টীয় যখন দায়ূদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগল তখন দায়ূদও তার কাছে যাবার জন্য বিপক্ষের সৈন্যদলের দিকে দৌড়ে গেলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ ফিলিস্তিনী যখন দাউদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগল তখন দাউদও তার কাছে যাবার জন্য বিপক্ষের সৈন্যদলের দিকে দৌড়ে গেলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গলিয়াৎ তখন দাউদের দিকে ক্রমশঃ এগিয়ে আসতে লাগল, দাউদও তার কাছে এগিয়ে যাওয়ার জন্য সৈন্য শ্রেণীর দিকে দৌড়ে গেলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গলিয়াৎ‌ দায়ুদকে আক্রমণ করতে উদ্যত হল| সে একটু একটু করে দায়ূদের কাছে ঘেঁষে এল| তখন দায়ুদ ওর দিকে ছুটে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ পলেষ্টীয় যখন দায়ূদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগল তখন দায়ূদও তার কাছে যাবার জন্য বিপক্ষের সৈন্যদলের দিকে দৌড়ে গেলেন,