1 Samuel 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মাথায় ছিল ব্রোঞ্জের শিরস্ত্রাণ এবং সে আঁশের মত বর্মে সজ্জিত ছিল; সেই বর্ম ব্রোঞ্জের, তার পরিমাণ পাঁচ হাজার শেকল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মাথায় ছিল ব্রোঞ্জের শিরস্ত্রাণ ও সে অঙ্গে ধারণ করেছিল 5,000 শেকল ওজনের ব্রোঞ্জের তৈরি আঁশের মতো দেখতে এক বর্ম;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্র ছিল, এবং সে আঁইসের মত বর্ম্মে সজ্জিত ছিল; সেই বর্ম্ম পিত্তলময়, তাহার পরিমাণ পাঁচ সহস্র শেকল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্রাণ ছিল, এবং সে আঁইসের মত বর্মে সজ্জিত ছিল; সেই বর্ম পিত্তলময়, তাহার পরিমাণ পাঁচ সহস্র শেকল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মাথায় ছিল একটা ব্রোঞ্জের টুপী আর গায়ে ছিল মাছের আঁশের মত তৈরী ব্রোঞ্জের জামা, যার ওজন ছিল ষাট কেজি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মাথায় ছিল একটা ব্রোঞ্জের টুপী আর গায়ে ছিল মাছের আঁশের মত তৈরী ব্রোঞ্জের জামা, যার ওজন ছিল ষাট কেজি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লম্বায় সে সাড়ে ছয় হাত। তার মাথায় ছিল পিতলের শিরস্ত্রাণ। আঁশযুক্ত বর্মে সে সজ্জিত ছিল। ধাতু নির্মিত এই বর্মের ওজন ছিল পাঁচ হাজার শেকেল পিতলের সমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার মাথায় পিতলের শিরস্ত্রাণ| গায়ে মাছের আঁশের মতো দেখতে একটা বর্ম সেটা ছিল পিতলের তৈরী, ওজন প্রায় 125 পাউণ্ড|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মাথায় পিতলের শিরস্ত্রান ছিল এবং আঁশের মত বর্ম তার গায়ে ছিল; সেই বর্ম পিতলের, তার ওজন পাঁ চ হাজার শেকল (ষাট কেজি)।