1 Samuel 17:55 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত যখন ঐ ফিলিস্তিনীর বিরুদ্ধে দাউদকে যেতে দেখেছিলেন, তখন সেনাপতি অব্‌নেরকে বলেছিলেন, অব্‌নের, এই যুবক কার পুত্র? অবন্‌ের বলেছিলেন, হে বাদশাহ্‌! আপনার জীবন্ত প্রাণের কসম, আমি তা বলতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল দাউদকে সেই ফিলিস্তিনীর মুখোমুখি হওয়ার জন্য যেতে দেখে সৈন্যদলের সহস্র-সেনাপতি অবনেরকে বললেন, “অবনের, এই যুবকটি কার ছেলে?” অবনের উত্তর দিলেন, “মহারাজ, আপনার প্রাণের দিব্যি, আমি জানি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল যখন ঐ পলেষ্টীয়ের বিরুদ্ধে দায়ূদকে যাইতে দেখিয়াছিলেন, তখন সেনাপতি অব্‌নেরকে বলিয়াছিলেন, অব্‌নের এ যুবক কাহার পুত্র? অব্‌নের বলিয়াছিলেন, হে রাজন্‌! আপনার জীবিত প্রাণের দিব্য, আমি তাহা বলিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল যখন ঐ পলেষ্টীয়ের বিরুদ্ধে দায়ূদকে যাইতে দেখিয়াছিলেন, তখন সেনাপতি অব্‌নেরকে বলিয়াছিলেন, অব্‌নের, এই যুবক কাহার পুত্র? অব্‌নের বলিয়াছিলেন, হে রাজন্‌! আপনার জীবিত প্রাণের দিব্য, আমি তাহা বলিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে সেই পলেষ্টীয়ের সংগে যুদ্ধ করতে যেতে দেখে শৌল তাঁর সেনাপতি অব্‌নেরকে বলেছিলেন, “আচ্ছা অব্‌নের, এই যুবকটি কার ছেলে?” উত্তরে অবনের বলেছিলেন, “মহারাজ, আপনার প্রাণের দিব্য দিয়ে বলছি যে, আমি জানি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে সেই ফিলিস্তিনীর সংগে যুদ্ধ করতে যেতে দেখে তালুত তাঁর সেনাপতি অবনেরকে বলেছিলেন, “আচ্ছা অবনের, এই যুবকটি কার ছেলে?” জবাবে অবনের বলেছিলেন, “মহারাজ, আপনার প্রাণের কসম খেয়ে বলছি যে, আমি জানি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গলিয়াতের বিরুদ্ধে দাউদকে যুদ্ধে যেতে দেখে শৌল তাঁর সেনাপতি অবনেরকে জিজ্ঞাসা করেছিলেন, অবনের এ কার পুত্র? অবনের বলেছিলেন, মহারাজ সত্যি বলছি, আমি ঠিক জানি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে গলিয়াতের বিরুদ্ধে যুদ্ধে যেতে দেখলেন| সেনাপতি অবনেরকে শৌল জিজ্ঞাসা করলেন, “অব্নের, এ বালকটির পিতা কে বলো তো?” অব্নের বলল, “দিব্য করে বলছি, আমি জানি না.”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদকে সেই পলেষ্টীয়ের সঙ্গে যুদ্ধ করতে যেতে দেখে শৌল তাঁর সেনাপতি অব্‌নেরকে বলেছিলেন, “আচ্ছা অব্‌নের, এই যুবকটি কার ছেলে?” উত্তরে অবনের বলেছিলেন, “মহারাজ, আপনার প্রাণের দিব্য দিয়ে বলছি যে, আমি জানি না।”