1 Samuel 17:57 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ যখন ফিলিস্তিনীকে হত্যা করে ফিরে আসছেন, তখন অব্‌নের তাঁকে ধরে তালুতের কাছে নিয়ে গেলেন; তাঁর হাতে ঐ ফিলিস্তিনীর মুণ্ড ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সেই ফিলিস্তিনীকে হত্যা করে ফিরে আসার পর মুহূর্তেই অবনের তাঁকে নিয়ে শৌলের কাছে পৌঁছে গেলেন। দাউদের হাতে তখনও সেই ফিলিস্তিনীর কাটা মাথাটি ধরা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ যখন পলেষ্টীয়কে বধ করিয়া ফিরিয়া আসিতেছেন, তখন অব্‌নের তাঁহাকে ধরিয়া শৌলের কাছে লইয়া গেলেন; তাঁহার হস্তে ঐ পলেষ্টীয়ের মুণ্ড ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ যখন পলেষ্টীয়কে বধ করিয়া ফিরিয়া আসিতেছেন, তখন অব্‌নের তাঁহাকে ধরিয়া শৌলের কাছে লইয়া গেলেন; তাঁহার হস্তে ঐ পলেষ্টীয়ের মুণ্ডু ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দায়ূদ সেই পলেষ্টীয়কে মেরে ফিরে আসতেই অব্‌নের তাঁকে নিয়ে শৌলের কাছে গেলেন। তাঁর হাতে তখন গলিয়াতের মুণ্ডটা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দাউদ সেই ফিলিস্তিনীকে মেরে ফিরে আসতেই অবনের তাঁকে নিয়ে তালুতের কাছে গেলেন। তাঁর হাতে তখন জালুতের মুণ্ডটা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই দাউদ যখন গলিয়াৎকে বধ করে ফিরে আসছিলেন তখন অবনের তাঁকে শৌলের কাছে নিয়ে গেলেন। তাঁর হাতে তখন ঐ ফিলিস্তিনী লোকটার কাটা মুণ্ড ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গলিয়াতকে হত্যা করে দায়ুদ যখন ফিরে এলেন তখন অবনের তাকে শৌলের কাছে নিয়ে এলো| দায়ূদের হাতে তখন গলিয়াতের কাটা মুণ্ড|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দায়ূদ যখন সেই পলেষ্টীয়কে মেরে ফিরে আসছিলেন তখন অব্‌নের তাঁকে নিয়ে শৌলের কাছে গেলেন। তাঁর হাতে ঐ পলেষ্টীয়ের মুণ্ডটা ছিল।