1 Samuel 17:58 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত তাঁকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কার পুত্র? জবাবে দাউদ বললেন, আমি আপনার গোলাম বেথেলহেমীয় ইয়াসির পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে যুবক, তুমি কার ছেলে?” শৌল তাঁকে জিজ্ঞাসা করলেন। দাউদ বললেন, “আমি আপনার দাস বেথলেহেম নিবাসী যিশয়ের ছেলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, হে যুবক, তুমি কাহার পুত্র? দায়ূদ উত্তর করিলেন, আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, হে যুবক, তুমি কাহার পুত্র? দায়ূদ উত্তর করিলেন, আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তাঁকে জিজ্ঞাসা করলেন, “যুবক, তুমি কার ছেলে?” দায়ুদ বললেন, “আমি বৈৎলেহম গ্রামের আপনার দাস যিশয়ের ছেলে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তাঁকে জিজ্ঞাসা করলেন, “যুবক, তুমি কার ছেলে?” দাউদ বললেন, “আমি বেথেলহেম গ্রামের আপনার গোলাম ইয়াসির ছেলে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কার পুত্র? দাউদ উত্তর দিলেন, আমি আপনার দাস বেথলেহেমনিবাসী যিশয়ের পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে জিজ্ঞাসা করলেন, “যুবক তোমার পিতা কে?” দায়ুদ উত্তর দিলেন, “আমি আপনার ভৃত্য বৈৎ‌লেহমের যিশয়ের পুত্র|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল তাঁকে জিজ্ঞাসা করলেন, “যুবক, তুমি কার ছেলে?” দায়ূদ বললেন, “আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের ছেলে।”