1 Samuel 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বর্শার দণ্ডটা তন্তুবায়ের নরাজের সমান ও বর্শার ফলাটা ছিল লোহার ও এর ওজন ছিল ছয় শত শেকল। তার ঢাল বহনকারী তার সম্মুখভাগে চলতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো, ও বর্শার লোহার ডগাটিরই ওজন ছিল 600 শেকল। তার ঢাল বহনকারী তার আগে আগে যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বড়শার দণ্ড তন্তুবায়ের নরাজের সমান, ও বড়শার ফলা ছয় শত শেকল লৌহময় ছিল, এবং তাহার ঢালী তাহার অগ্রে অগ্রে চলিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বর্শার দণ্ড তন্তুবায়ের নরাজের সমান, ও বর্শার ফলা ছয়শত শেকল লৌহময় ছিল, এবং তাহার ঢালী তাহার অগ্রে অগ্রে চলিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বর্শার ডাঁটিটা ছিল তাঁতীদের বীমের মত আর সেটার লোহার ফলাটার ওজন ছিল সাত কেজি দু’শো গ্রাম। তার ঢাল বহনকারী তার আগে আগে চলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বর্শার ডাঁটিটা ছিল তাঁতীদের বীমের মত আর সেটার লোহার ফলাটার ওজন ছিল সাত কেজি দু’শো গ্রাম। তার ঢাল বহনকারী তার আগে আগে চলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বর্শার দণ্ডটি ছিল তাঁতযন্ত্রের নরাজের মত এবং এর ফলকের ওজন ছিল ছশো শেকেল লোহার সমান। একজন ঢালী ঢাল নিয়ে তার আগে আগে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার বর্শার কাঠের দণ্ডটা ছিল তাঁতির লাঠির মতো লম্বা| বর্শার ফলকের ওজন 15 পাউণ্ড| গলিয়াতের ঢাল নিয়ে তার সহকারী আগে আগে হাঁটত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার বর্শার লাঠিটা ছিল তাঁতীদের লম্বা লাঠির মত ও বর্শার লোহার ফলাটার ওজন ছিল ছয়শো শেকল (সাত কেজি দুশো গ্রাম) এবং তার ঢাল বহনকারী তার আগে আগে যেত।