1 Samuel 17:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে দাঁড়িয়ে ইসরাইলের সৈন্য শ্রেণীকে লক্ষ্য করে চেঁচিয়ে বললো, তোমরা কেন যুদ্ধ করার জন্য সৈন্য সজ্জিত করে বের হয়ে এসেছো? আমি কি এক জন ফিলিস্তিনী নই, আর তোমরা কি তালুতের গোলাম নও? তোমরা নিজেদের জন্য এক জনকে মনোনীত কর; সে আমার কাছে নেমে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গলিয়াত দাঁড়িয়ে পড়ে ইস্রায়েলের সৈন্যদলের উদ্দেশে চিৎকার করে বলে উঠল, “তোমরা কেন এখানে এসে যুদ্ধ করার জন্য সৈন্য সাজিয়েছ? আমি কি একজন ফিলিস্তিনী নই, আর তোমরাও কি শৌলের দাস নও? তোমরা একজনকে বেছে নাও আর সে আমার কাছে নেমে আসুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দাঁড়াইয়া ইস্রায়েলের সৈন্যশ্রেণীকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? আমি কি পলেষ্টীয় নহি, আর তোমরা কি শৌলের দাস নহ? তোমরা আপনাদের জন্য এক জনকে মনোনীত কর; সে আমার নিকটে নামিয়া আইসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে দাঁড়াইয়া ইস্রায়েলের সৈন্যশ্রেণীকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? আমি কি পলেষ্টীয় নহি, আর তোমরা কি শৌলের দাস নহ? তোমরা আপনাদের জন্য একজনকে মনোনীত কর; সে আমার নিকটে নামিয়া আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গলিয়াৎ দাঁড়িয়ে চিৎকার করে ইস্রায়েলের সৈন্যদলকে বলল, “কেন তোমরা যুদ্ধের জন্য সৈন্য সাজাতে এসেছ? আমি একজন পলেষ্টীয় আর তোমরা তো মাত্র শৌলের চাকর। তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও; সে আমার কাছে নেমে আসুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জালুত দাঁড়িয়ে চিৎকার করে ইসরাইলের সৈন্যদলকে বলল, “কেন তোমরা যুদ্ধের জন্য সৈন্য সাজাতে এসেছ? আমি একজন ফিলিস্তিনী আর তোমরা তো মাত্র তালুতের চাকর। তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও; সে আমার কাছে নেমে আসুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গলিয়াৎ শিবিরের বাইরে এসে ইসরায়েলী সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বলত, তোমরা সৈন্য সাজিয়ে যুদ্ধ করতে এসেছ কেন? আমি একজন ফিলিস্তিনী আর তোমরা শৌলের দাস। তোমরা বরং নিজেদের মধ্যে থেকে একজনকে বেছে নাও, সে আমার কাছে চলে আসুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকদিন গলিয়াৎ‌ বেরিয়ে এসে ইস্রায়েলীয় সৈন্যদের দিকে যুদ্ধের হুঙ্কার দিয়ে বলত, “কেন তোমরা যুদ্ধের জন্য সারবন্দি দাঁড়িয়ে? তোমরা শৌলের ভৃত্য| আমি একজন পলেষ্টীয়| একজনকে তোমরা বেছে নাও, তাকে আমার সঙ্গে লড়বার জন্য পাঠিয়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দাঁড়িয়ে চিৎকার করে ইস্রায়েলের সৈন্যদলকে লক্ষ্য করে বলল, “তোমরা কেন যুদ্ধের জন্য সৈন্য সাজাতে বার হয়ে এসেছ? আমি কি পলেষ্টীয় না, আর তোমরা কি শৌলের দাস না? তোমাদের পক্ষ থেকে তোমরা এক জনকে বেছে নাও; সে আমার কাছে নেমে আসুক।