1 Samuel 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে যদি আমার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়, আমাকে হত্যা করে, তবে আমরা তোমাদের গোলাম হব; কিন্তু আমি যদি তাকে পরাজিত করে হত্যা করতে পারি, তবে তোমরা আমাদের গোলাম হবে, আমাদের গোলামীর কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যদি যুদ্ধ করে আমাকে মারতে পারে, তবে আমরা তোমাদের বশ্যতাস্বীকার করব; কিন্তু আমি যদি পরাজিত করে তাকে মারতে পারি, তোমরা আমাদের বশ্যতাস্বীকার করে আমাদের দাসত্ব করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব; কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, আমাদের দাস্যকর্ম্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব; কিন্তু আমি যদি তাহাকে পরাজিত করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, আমাদের দাস্যকর্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সে আমার সংগে যুদ্ধ করে আমাকে মেরে ফেলতে পারে তাহলে আমরা তোমাদের চাকর হব; কিন্তু যদি আমি তাকে মেরে ফেলতে পারি তবে তোমরা আমাদের চাকর হয়ে চাকরের কাজ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সে আমার সংগে যুদ্ধ করে আমাকে মেরে ফেলতে পারে তাহলে আমরা তোমাদের চাকর হব; কিন্তু যদি আমি তাকে মেরে ফেলতে পারি তবে তোমরা আমাদের চাকর হয়ে চাকরের কাজ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যদি আমার সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে আমাকে হত্যা করতে পারে, তাহলে আমরা তোমাদের দাস হব। আর আমি যদি তাকে পরাস্ত করে হত্যা করতে পারি তবে তোমরা আমাদের দাস হয়ে আমাদের সেবা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সে আমাকে হত্যা করে তাহলে আমরা পলেষ্টীয়রা সকলেই তোমাদের ক্রীতদাস হব| কিন্তু আমি যদি তাকে হত্যা করি, তাহলে তোমাদের সবাইকে আমাদের ক্রীতদাস হতে হবে এবং আমাদের সেবা করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে, আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা তোমাদের দাস হব; কিন্তু যদি আমি তাকে হারিয়ে দিয়ে মেরে ফেলতে পারি, তবে তোমরা আমাদের দাস হবে ও আমাদের দাসত্ব করবে।”