1 Samuel 18:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুতের সঙ্গে তাঁর কথা শেষ হলে যোনাথনের প্রাণ দাউদের প্রাণের প্রতি আসক্ত হল এবং যোনাথন তাঁর প্রাণের মতই তাঁকে ভালবাসতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের সঙ্গে দাউদের কথাবার্তা শেষ হতে না হতেই যোনাথন দাউদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন, এবং তিনি দাউদকে নিজের মতো করে ভালোবাসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌলের সহিত তাঁহার কথা সাঙ্গ হইলে যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল, এবং যোনাথন আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌলের সহিত তাঁহার কথা সাঙ্গ হইলে যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল, এবং যোনাথন আপন প্রাণের মত তাঁহাকে ভালবাসিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের সংগে দায়ূদের কথাবার্তা শেষ হয়ে গেলে পর যোনাথনের প্রাণ আর দায়ূদের প্রাণ যেন একসংগে বাঁধা পড়ে গেল। তিনি দায়ূদকে নিজের মতই ভালবাসতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের সংগে দাউদের কথাবার্তা শেষ হয়ে গেলে পর যোনাথনের প্রাণ আর দাউদের প্রাণ যেন একসংগে বাঁধা পড়ে গেল। তিনি দাউদকে নিজের মতই ভালবাসতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের সঙ্গে দাউদের কথাবার্তা শেষ হলে যোনাথন ও দাউদ পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলেন এবং যোনাথন দাউদকে নিবিড়ভাবে ভালবাসতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের সঙ্গে দায়ূদের কথাবার্তার পর শৌল দায়ূদের বেশ অন্তরঙ্গ হয়ে উঠলেন| তিনি নিজেকে যতটা ভালবাসতেন, দায়ুদকেও ততটা ভালবেসেছিলেন| সে দিন থেকে, শৌল দায়ুদকে তাঁর কাছে রেখে দিলেন| তিনি দায়ুদকে তাঁর পিতার কাছে ফিরে যেতে দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলের সঙ্গে তাঁর কথাবার্তা শেষ হয়ে গেলে পর যোনাথনের প্রাণ (মন) আর দায়ূদের প্রাণ (মন) যেন একসঙ্গে বাঁধা পড়ে গেল এবং যোনাথন দায়ূদকে নিজের মতই ভালবাসতে লাগলেন।