1 Samuel 18:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরের দিন আল্লাহ্‌র কাছ থেকে একটি দুষ্ট রূহ্‌ সবলে তালুতের উপরে এল এবং তিনি বাড়ির মধ্যে প্রলাপ বকতে লাগলেন, আর দাউদ প্রত্যেক দিন যেমন করতেন, তেমনি বাদ্য বাজাচ্ছিলেন; তখন তালুতের হাতে তাঁর বর্শা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিনই ঈশ্বরের কাছ থেকে একটি মন্দ আত্মা সবলে শৌলের উপর নেমে এল। তিনি তাঁর বাড়িতে বসে ভাববাণী বলছিলেন, অন্যদিকে দাউদ সচরাচর যেমনটি করতেন, সেভাবে বীণা বাজিয়ে যাচ্ছিলেন। শৌলের হাতে ছিল একটি বর্শা
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবসে ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল, এবং তিনি গৃহমধ্যে প্রলাপ বকিতে লাগিলেন, আর দায়ূদ প্রত্যহ যেমন করিতেন, সেইরূপ হস্ত দ্বারা বাদ্য বাজাইতেছিলেন; তখন শৌলের হস্তে তাঁহার বড়শা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবসে ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল, এবং তিনি গৃহমধ্যে প্রলাপ বকিতে লাগিলেন, আর দায়ূদ প্রত্যহ যেমন করিতেন, সেইরূপ হস্ত দ্বারা বাদ্য বাজাইতেছিলেন; তখন শৌলের হস্তে তাঁহার বর্শা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর দিন ঈশ্বরের কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। তিনি নিজের বাড়ীর মধ্যে আবোল-তাবোল কথাবার্তা বলতে লাগলেন। তখন দায়ূদ অন্যান্য দিনের মত তাঁর সামনে বীণা বাজাতে লাগলেন। শৌলের হাতে ছিল একটা বর্শা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পর দিন আল্লাহ্‌র কাছ থেকে একটা খারাপ রূহ্‌ তালুতের উপর আসল। তিনি নিজের বাড়ীর মধ্যে আবোল-তাবোল কথাবার্তা বলতে লাগলেন। তখন দাউদ অন্যান্য দিনের মত তাঁর সামনে বীণা বাজাতে লাগলেন। তালুতের হাতে ছিল একটা বর্শা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরদিন ঈশ্বর আবার শৌলকে ঘোরতর অস্থিরতা ও অশান্তির মধ্যে ফেললেন। তিনি নিজের কক্ষে প্রলাপ বকতে লাগলেন। দাউদ প্রতিদিনের মত সেদিনও তাঁর সামনে বীণা বাজাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের কাছ থেকে এক দুষ্ট আত্মা এসে পরদিন শৌলের ওপর ভর করল| শৌল বাড়িতে প্রলাপ বকতে লাগলেন| দায়ুদ রোজকার মত বীণা বাজালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর দিন ঈশ্বরের কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। তিনি নিজের বাড়ীর মধ্যে আবোল-তাবোল কথাবার্তা বলতে লাগলেন, আর দায়ূদ অন্যান্য দিনের মত তাঁর সামনে বীণা বাজাতে লাগলেন। তখন শৌলের হাতে ছিল একটা বর্শা।