1 Samuel 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত সেই বর্শা নিক্ষেপ করলেন, বললেন, আমি দাউদকে দেয়ালের সঙ্গে গেঁথে ফেলব; কিন্তু দাউদ দু’বার তাঁর সম্মুখ থেকে সরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং “আমি দাউদকে দেওয়ালে গেঁথে ফেলব,” আপনমনে একথা বলে তিনি সেটি ছুঁড়ে দিলেন। কিন্তু দাউদ দু-দুবার তাঁর হাত ফসকে পালিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল সেই বড়শা নিক্ষেপ করিলেন, বলিলেন, আমি দায়ূদকে ভিত্তির সঙ্গে গাঁথিব; কিন্তু দায়ূদ দুই বার তাঁহার সম্মুখ হইতে সরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল সেই বর্শা নিক্ষেপ করিলেন, বলিলেন, আমি দায়ূদকে দেওয়ালের সঙ্গে গাঁথিব; কিন্তু দায়ূদ দুই বার তাঁহার সম্মুখ হইতে সরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মনে মনে বললেন, “আমি দায়ূদকে দেয়ালের সংগে গেঁথে ফেলব।” এই ভেবে তিনি বর্শাটা ছুঁড়ে মারলেন, কিন্তু দায়ূদ দু’বার তা এড়িয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মনে মনে বললেন, “আমি দাউদকে দেয়ালের সংগে গেঁথে ফেলব।” এই ভেবে তিনি বর্শাটা ছুঁড়ে মারলেন, কিন্তু দাউদ দু’বার তা এড়িয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের হাতে একটা বর্শা ছিল। দাউদকে দেয়ালে গেঁথে ফেলার উদ্দেশ্যে তিনি সেই বর্শা ছুঁড়ে মারলেন। কিন্তু দাউদ দুবারই তার সামনে থেকে সরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শৌলের হাতে বর্শা ছিল| তিনি মনে মনে ভাবলেন, “আমি দায়ুদকে দেওয়ালের সঙ্গে গেঁথে দেব|” তিনি দু-দুবার দায়ূদের দিকে বর্শা ছুঁড়েও দিলেন| কিন্তু দুবারই দায়ুদ নিজেকে বাঁচিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল বললেন, “আমি দায়ূদকে দেওয়ালের সঙ্গে গেঁথে ফেলব।” কিন্তু দায়ূদ দুই বার তা এড়িয়ে গেলেন।