1 Samuel 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত দাউদকে ভয় করতে লাগলেন, কারণ মাবুদ দাউদের সহবর্তী ছিলেন, কিন্তু তালুতকে ত্যাগ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল দাউদকে ভয় পেতে শুরু করলেন, কারণ সদাপ্রভু দাউদের সঙ্গে ছিলেন কিন্তু শৌলকে ছেড়ে গিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল দায়ূদের বিষয়ে ভীত হইতে লাগিলেন, কারণ সদাপ্রভু দায়ূদের সহবর্ত্তী ছিলেন, কিন্তু শৌলকে ত্যাগ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল দায়ূদের বিষয়ে ভীত হইতে লাগিলেন, কারণ সদাপ্রভু দায়ূদের সহবর্তী ছিলেন, কিন্তু শৌলকে ত্যাগ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল দায়ূদকে ভয় করতে লাগলেন, কারণ সদাপ্রভু দায়ূদের সংগে ছিলেন কিন্তু শৌলকে তিনি ছেড়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত দাউদকে ভয় করতে লাগলেন, কারণ মাবুদ দাউদের সংগে ছিলেন কিন্তু তালুতকে তিনি ছেড়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল দাউদকে ভয়ের চোখে দেখতে লাগলেন, কারণ প্রভু পরমেশ্বর শৌলকে পরিত্যাগ করে দাউদের সহায় হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দায়ূদের সহায় ছিলেন| তিনি শৌলকে ত্যাগ করেছিলেন| শৌল তাই দায়ুদকে ভয় করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল দায়ূদকে ভয় করতে লাগলেন, কারণ সদাপ্রভু দায়ূদের সঙ্গে ছিলেন কিন্তু শৌলকে তিনি ছেড়ে দিয়েছিলেন।