1 Samuel 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য তালুত তাঁর কাছ থেকে তাঁকে দূর করে দিলেন ও সহস্র্রপতি পদে নিযুক্ত করলেন; তাতে তিনি লোকদের সাক্ষাতে ভিতরে ও বাইরে গমনাগমন করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি দাউদকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সহস্র-সেনাপতি পদে নিযুক্ত করলেন, এবং দাউদ যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জন্য শৌল আপনার নিকট হইতে তাঁহাকে দূর করিয়া দিলেন, ও সহস্রপতি পদে নিযুক্ত করিলেন; তাহাতে তিনি লোকদের সাক্ষাতে ভিতরে ও বাহিরে গমনাগমন করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জন্য শৌল আপনার নিকট হইতে তাঁহাকে দূর করিয়া দিলেন, ও সহস্র্রপতি পদে নিযুক্ত করিলেন; তাহাতে তিনি লোকদের সাক্ষাতে ভিতরে ও বাহিরে গমনাগমন করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য শৌল দায়ূদকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন এবং তাঁকে সৈন্যদলে হাজারপতির পদে নিযুক্ত করলেন। তাতে দায়ূদ সৈন্যদলের নেতা হয়ে তাদের পরিচালনা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তালুত দাউদকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন এবং তাঁকে সৈন্যদলে হাজারপতির পদে নিযুক্ত করলেন। তাতে দাউদ সৈন্যদলের নেতা হয়ে তাদের পরিচালনা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল দাউদকে সহ্স্র সৈন্যের নায়ক পদে নিযুক্ত করে তাঁকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন। দাউদ তাঁর অধীনস্থ সৈন্যদের যুদ্ধে নেতৃত্ব করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি দায়ুদকে তাঁর কাছ থেকে দূর করে দিলেন| শৌল তাঁকে 1000 সৈন্যের অধিনায়ক করেছিলেন| দায়ুদ যুদ্ধে তাঁদের নেতৃত্ব দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য শৌল দায়ূদকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন এবং তাঁকে সৈন্যদলে হাজারপতির পদে নিযুক্ত করলেন। তাতে তিনি লোকেদের সাক্ষাতে ভেতরে বাইরে যাতায়াত করতে লাগলেন।