1 Samuel 18:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের কন্যা মীখল দাউদকে মহব্বত করতে লাগলেন; তখন লোকেরা তালুতকে তা জানালে তিনি তাতে সন্তুষ্ট হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে আবার শৌলের মেয়ে মীখল দাউদের প্রেমে পড়ে গেলেন, আর শৌলকে যখন খবরটি জানানো হল, তিনি খুশিই হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের কন্যা মীখল দায়ূদকে প্রেম করিতে লাগিলেন; তখন লোকেরা শৌলকে তাহা জানাইলে তিনি তাহাতে সন্তুষ্ট হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের কন্যা মীখল দায়ূদকে প্রেম করিতে লাগিলেন; তখন লোকেরা শৌলকে তাহা জানাইলে তিনি তাহাতে সন্তুষ্ট হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে শৌলের আর এক মেয়ে মীখল দায়ূদকে ভালবাসতেন। লোকেরা যখন সেই কথা শৌলকে জানাল তখন শৌল খুশীই হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তালুতের আর এক মেয়ে মীখল দাউদকে ভালবাসতেন। লোকেরা যখন সেই কথা তালুতকে জানাল তখন তালুত খুশীই হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের আর এক কন্যা মিখল কিন্তুই দাউদকে ভালবাসতেন। লোকমুখে এ কথা জানতে পেরে শৌল খুশীই হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের আরেকটি কন্যা মীখল দায়ুদকে ভালবাসত| লোকরা শৌলকে জানাল, মীখল দায়ুদকে ভালবাসে| শৌল শুনে খুশী হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে শৌলের আর এক মেয়ে মীখল দায়ূদকে ভালবাসতেন। লোকেরা যখন সেই কথা শৌলকে জানাল তখন শৌল খুশীই হলেন।