1 Samuel 18:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত বললেন, তোমরা দাউদকে এই কথা বল, বাদশাহ্‌ কোন পণ চান না, কেবল বাদশাহ্‌র দুশমনদের প্রতিশোধের জন্য ফিলিস্তিনীদের এক শত লিঙ্গাগ্রত্বক্‌ চান। তালুত মনে করলেন, ফিলিস্তিনীদের হাত দিয়ে দাউদকে নিপাত করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তখন উত্তর দিলেন, “দাউদকে গিয়ে বলো, ‘রাজামশাই আর কোনও কন্যাপণ চান না, শুধু ফিলিস্তিনীদের 100-টি লিঙ্গত্বক্ দিলেই হবে, যেন তাঁর শত্রুদের উপর প্রতিশোধ নেওয়া যায়।’ ” শৌল পরিকল্পনা করে রেখেছিলেন, যেন দাউদ ফিলিস্তিনীদের হাতেই মারা পড়েন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল কহিলেন, তোমরা দায়ূদকে এই কথা বল, রাজা কিছু পণ চাহেন না, কেবল রাজার শত্রুদের প্রতিশোধের জন্য পলেষ্টীয়দের এক শত লিঙ্গাগ্রত্বক্‌ চাহেন। শৌল মনে করিলেন, পলেষ্টীয়দের হস্ত দ্বারা দায়ূদকে নিপাত করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল কহিলেন, তোমরা দায়ূদকে এই কথা বল, রাজা কিছু পণ চাহেন না, কেবল রাজার শত্রুদের প্রতিশোধের জন্য পলেষ্টীয়দের একশত লিঙ্গাগ্রত্বক্‌ চাহেন। শৌল মনে করিলেন, পলেষ্টীয়দের হস্ত দ্বারা দায়ূদকে নিপাত করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল বললেন, “তোমরা দায়ূদকে বল যে, রাজা কেবল তাঁর শত্রুদের উপর প্রতিশোধ হিসাবে একশো জন পলেষ্টীয়ের পুরুষাংগের সামনের চামড়া চান, অন্য কোন পণ চান না।” এইভাবে পলেষ্টীয়দের হাতে যেন দায়ূদ শেষ হয়ে যায়, এটাই ছিল শৌলের মতলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত বললেন, “তোমরা দাউদকে বল যে, বাদশাহ্‌ কেবল তাঁর শত্রুদের উপর প্রতিশোধ হিসাবে একশো জন ফিলিস্তিনীর পুরুষাংগের সামনের চামড়া চান, অন্য কোন মহরানা চান না।” এইভাবে ফিলিস্তিনীদের হাতে যেন দাউদ শেষ হয়ে যায়, এটাই ছিল তালুতের মতলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাদের বললেন, তোমরা দাউদকে বল যে মহারাজ কোন পণ চান না, শুধু মহারাজের শত্রুদের উপর প্রতিশোধস্বরূপ একশো জন ফিলিস্তিনীর লিঙ্গাগ্রত্বক দিলেই হবে। শৌলের উদ্দেশ্য ছিল এইভাবেই ফিলিস্তিনীদের হাতে দাউদের মৃত্যু ঘটাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তাদের বললেন, “তোমরা দায়ুদকে বলবে, ‘দায়ুদ, রাজকন্যার বিয়েতে কোন টাকপয়সা নেবেন না| শৌল তাঁর শত্রুদের শায়েস্তা করতে চান| তাই কনের দাম হবে 100 পলেষ্টীয়ের লিঙ্গত্বক,’” এটাই ছিল শৌলের গোপন মতলব| সে ভেবেছিল এর ফলে পলেষ্টীয়রা তাকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল বললেন, “তোমরা দায়ূদকে বল যে, রাজা কেবল তাঁর শত্রুদের উপর প্রতিশোধ হিসাবে একশো জন পলেষ্টীয়ের পুরুষাংঙ্গের সামনের চামড়া চান, অন্য কোনো পণ চান না।” শৌল ভাবলেন পলেষ্টীয়দের হাতে এবার দায়ূদকে শেষ করা যাবে।