1 Samuel 18:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর গোলামেরা দাউদকে সেই কথা জানালে দাউদ রাজ-জামাতা হতে তুষ্ট হলেন। তখনও কাল সমপূর্ণ হয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্মকর্তারা যখন দাউদকে এসব কথা বলে শুনিয়েছিলেন, তিনি খুশিমনে রাজার জামাই হওয়ার জন্য প্রস্তুত হলেন। অতএব নিরূপিত সময় অতিবাহিত হওয়ার আগেই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার দাসগণ দায়ূদকে সেই কথা জানাইলে দায়ূদ রাজ-জামাতা হইতে তুষ্ট হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার দাসগণ দায়ূদকে সেই কথা জানাইলে দায়ূদ রাজ-জামাতা হইতে তুষ্ট হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কর্মচারীরা দায়ূদকে সব কথা জানালে পর দায়ূদ খুশী হয়ে রাজার জামাই হতে রাজী হলেন। এর জন্য দায়ূদকে যে সময় দেওয়া হয়েছিল তা পার হয়ে যাবার আগেই দায়ূদ ও তাঁর লোকেরা গিয়ে দু’শো পলেষ্টীয়কে মেরে ফেললেন। তারপর দায়ূদ রাজার জামাই হবার জন্য সেই সব পলেষ্টীয়দের পুরুষাংগের সামনের চামড়া এনে শৌলকে দিলেন। তখন শৌল তাঁর মেয়ে মীখলের সংগে দায়ূদের বিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কর্মচারীরা দাউদকে সব কথা জানালে পর দাউদ খুশী হয়ে বাদশাহ্র জামাই হতে রাজী হলেন। এর জন্য দাউদকে যে সময় দেওয়া হয়েছিল তা পার হয়ে যাবার আগেই দাউদ ও তাঁর লোকেরা গিয়ে দু’শো ফিলিস্তিনীকে হত্যা করলেন। তারপর দাউদ বাদশাহ্র জামাই হবার জন্য সেই সব ফিলিস্তিনীদের পুরুষাংগের সামনের চামড়া এনে তালুতকে দিলেন। তখন তালুত তাঁর মেয়ে মীখলের সংগে দাউদের বিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের পারিষদবর্গ দাউদকে একথা জানালে দাউদ সানন্দে রাজার জামাতা হতে রাজী হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের আধিকারিকরা দায়ুদকে এ সম্বন্ধে জানাল| দায়ুদ রাজার জামাতা হবার সুযোগ পেয়ে খুশী হলেন| সেই জন্যই তিনি সঙ্গে সঙ্গে কিছু করতে চাইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কর্মচারীরা দায়ূদকে সব কথা জানালে পর দায়ূদ খুশী হয়ে রাজার জামাই হতে রাজি হলেন।