1 Samuel 18:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোনাথন তাঁর কোর্তা খুলে দাউদকে দিলেন আর তাঁর যুদ্ধের সাজ-পোশাক, এমন কি, নিজের তলোয়ার, ধনুক ও কোমরবন্ধনীও দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথন তাঁর পরনের পোশাকটি খুলে দাউদকে দিলেন, সঙ্গে নিজের আলখাল্লাটি, এমনকি নিজের তরোয়াল, ধনুক ও কোমরবন্ধটিও দিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোনাথন আপন গাত্রের পরিচ্ছদ খুলিয়া দায়ূদকে দিলেন, নিজের সজ্জা, এমন কি, নিজের খড়্গ, ধনুক ও কটিবন্ধনও দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোনাথন আপন গাত্রের পরিচ্ছদ খুলিয়া দায়ূদকে দিলেন, নিজের সজ্জা, এমন কি, নিজের খড়্গ, ধনুক ও কটিবন্ধনও দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর গায়ের উপরকার লম্বা জামা খুলে দায়ূদকে দিলেন, আর তাঁর যুদ্ধের পোশাক, এমন কি, তাঁর তলোয়ার, ধনুক ও কোমর-বাঁধনিও তাঁকে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর গায়ের উপরকার লম্বা কোর্তা খুলে দাউদকে দিলেন, আর তাঁর যুদ্ধের পোশাক, এমন কি, তাঁর তলোয়ার, ধনুক ও কোমর-বাঁধনিও তাঁকে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নিজের গায়ের পোশাক খুলে দাউদকে দিলেন, নিজের সাজ, এমনকি তরবারি, ধনুক ও কটিবন্ধও তাঁকে দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন নিজের গা থেকে কোট খুলে দায়ুদকে দিল| তার পোশাকও সে দায়ুদকে দিয়ে দিল| এমন কি সে তার ধনুক, তরবারি ও কোমরবন্ধও ওঁকে দিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোনাথন তাঁর গায়ের উপরকার লম্বা জামা খুলে দায়ূদকে দিলেন, আর তাঁর যুদ্ধের পোশাক, এমন কি, তাঁর তলোয়ার, ধনুক ও কোমর-বাঁধনিও তাঁকে দিলেন।