1 Samuel 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত দাউদকে যে স্থানেই প্রেরণ করতেন, দাউদ সেই স্থানে যেতেন ও বুদ্ধিপূর্ববক চলতেন, এজন্য তালুত সৈন্যদের উপরে সেনাপতি পদে তাঁকে নিযুক্ত করলেন, আর তা সমস্ত লোকের এবং তালুতের গোলামদের দৃষ্টিতেও ভাল মনে হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল যে কোনো কাজের দায়িত্ব দিয়ে দাউদকে পাঠাতেন, তাতে তিনি এতটাই সফল হতেন যে শৌল সৈন্যদলে তাঁকে আরও উঁচু পদে নিযুক্ত করে দিলেন। এতে সৈনিকরা সবাই খুব খুশি হল ও শৌলের কর্মকর্তারাও খুব খুশি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল দায়ূদকে যে কোন স্থানে প্রেরণ করেন, দায়ূদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্ব্বক চলেন, এই জন্য শৌল যোদ্ধাদের উপরে কর্ত্তৃত্বপদে তাঁহাকে নিযুক্ত করিলেন, আর তাহা সমস্ত লোকের দৃষ্টিতে এবং শৌলের দাসগণের দৃষ্টিতেও ভাল বোধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল দায়ূদকে যে কোন স্থানে প্রেরণ করেন, দায়ূদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্বক চলেন, এই জন্য শৌল যোদ্ধাদের উপরে কর্তৃত্বপদে তাঁহাকে নিযুক্ত করিলেন, আর তাহা সমস্ত লোকের দৃষ্টিতে, এবং শৌলের দাসগণের দৃষ্টিতেও ভাল বোধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল দায়ুদকে যেখানে পাঠাতেন দায়ূদ সেখানে যেতেন এবং বুদ্ধির পরিচয় দিয়ে সফলতা লাভ করতেন। সেইজন্য শৌল তাঁকে সৈন্যদলের একজন সেনাপতি করলেন। এতে সমস্ত লোক খুশী হল এবং শৌলের কর্মচারীরাও খুশী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত দাউদকে যেখানে পাঠাতেন দাউদ সেখানে যেতেন এবং বুদ্ধির পরিচয় দিয়ে সফলতা লাভ করতেন। সেইজন্য তালুত তাঁকে সৈন্যদলের একজন সেনাপতি করলেন। এতে সমস্ত লোক খুশী হল এবং তালুতের কর্মচারীরাও খুশী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল দাউদকে যেখানে যে কাজের জন্য পাঠাতেন, দাউদ সেখানেই যেতেন এবং সকল কাজেই তিনি বুদ্ধির পরিচয় দিয়ে সাফল্য লাভ করতেন। সেই জন্য শৌল তাঁকে সেনানায়কের পদে নিযুক্ত করলেন। শৌলের পারিষদবর্গ এবং অন্যান্য সকলেই তাঁর এই নিয়োগ সঙ্গত মনে করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে নানা জায়গায় যুদ্ধ করতে পাঠালেন| প্রত্যেক ক্ষেত্রেই দায়ুদ ভালভাবেই সফল হলেন| তারপর শৌল তাঁকে সৈন্যদের অধিনায়ক করে দিলেন| এতে সকলেই খুশী হল, এমনকি শৌলের সৈন্যবাহিনীর পদস্থ কর্মীরাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল দায়ূদকে যেখানে পাঠাতেন দায়ূদ সেখানে যেতেন এবং বুদ্ধির পরিচয় দিয়ে সফলতা লাভ করতেন। সেইজন্য শৌল তাঁকে সৈন্যদলের একজন সেনাপতি করলেন। এতে সমস্ত লোক এবং শৌলের কর্মচারীরাও খুশী হল।