1 Samuel 19:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত তাঁর পুত্র যোনাথন ও তাঁর নিজের সমস্ত গোলামকে বলে দিলেন, যেন তারা দাউদকে হত্যা করে। কিন্তু তালুতের পুত্র যোনাথন দাউদের প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাঁর ছেলে যোনাথন ও সব কর্মকর্তাকে বললেন যেন তারা দাউদকে হত্যা করেন। কিন্তু যোনাথন দাউদকে খুব পছন্দ করতেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল আপন পুত্র যোনাথনকে ও আপনার সমস্ত দাসকে বলিয়া দিলেন, যেন তাহারা দায়ূদকে বধ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল আপন পুত্র যোনাথনকে ও আপনার সমস্ত দাসকে বলিয়া দিলেন, যেন তাহারা দায়ূদকে বধ করে। কিন্তু শৌলের পুত্র যোনাথন দায়ূদের প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তাঁর ছেলে যোনাথনকে ও সমস্ত কর্মচারীদের বললেন যেন তারা দায়ূদকে মেরে ফেলে। কিন্তু দায়ূদের প্রতি শৌলের ছেলে যোনাথনের খুব টান ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তাঁর ছেলে যোনাথনকে ও সমস্ত কর্মচারীদের বললেন যেন তারা দাউদকে হত্যা করে। কিন্তু দাউদের প্রতি তালুতের ছেলে যোনাথনের খুব টান ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁর পুত্র যোনাথন এবং তাঁর পারিষদবর্গকে বলে দিলেন যেন তারা দাউদকে হত্যা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তাঁর পুত্র যোনাথনকে এবং আধিকারিকদের দায়ুদকে হত্যা করবার আদেশ দিলেন| কিন্তু যোনাথন দায়ুদকে ভালবাসত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল তাঁর ছেলে যোনাথনকে ও সমস্ত কর্মচারীদের বললেন যেন তারা দায়ূদকে মেরে ফেলে। কিন্তু দায়ূদের প্রতি শৌলের ছেলে যোনাথনের খুব টান ছিল।