1 Samuel 19:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত দাউদের বাড়ির কাছে দূতদের পাঠালেন, যেন তারা তাঁর উপরে দৃষ্টি রাখে, আর খুব ভোরে তাঁকে হত্যা করে। কিন্তু দাউদের স্ত্রী মীখল তাঁকে সংবাদ দিয়ে বললেন, তুমি যদি এই রাতে নিজের প্রাণ রক্ষা না কর, তবে কাল মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের উপর নজর রাখার জন্য শৌল তাঁর বাড়িতে লোক পাঠালেন, যেন সকালেই তাঁকে হত্যা করতে পারেন। কিন্তু দাউদের স্ত্রী মীখল তাঁকে সতর্ক করে দিয়ে বললেন, “আজ রাতেই যদি তুমি প্রাণ বাঁচিয়ে না পালাও তবে কাল তুমি নিহত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল দায়ূদের গৃহের নিকটে দূতগণকে পাঠাইলেন, যেন তাহারা তাঁহার উপরে চক্ষু রাখে, আর প্রাতঃকালে তাঁহাকে বধ করে। কিন্তু দায়ূদের স্ত্রী মীখল তাঁহাকে সংবাদ দিয়া কহিলেন, তুমি যদি এই রাত্রিতে আপন প্রাণ রক্ষা না কর, তবে কাল মারা পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল দায়ূদের গৃহের নিকটে দূতগণকে পাঠাইলেন, যেন তাহারা তাঁহার উপরে চক্ষু রাখে, আর প্রাতঃকালে তাঁহাকে বধ করে। কিন্তু দায়ূদের স্ত্রী মীখল তাঁহাকে সংবাদ দিয়া কহিলেন, তুমি যদি এই রাত্রিতে আপন প্রাণ রক্ষা না কর, তবে কাল মারা পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের উপর নজর রাখবার জন্য শৌল তাঁর বাড়ীতে লোক পাঠিয়ে দিলেন যাতে পরের দিন সকালে তাঁকে মেরে ফেলা যায়। কিন্তু তাঁর স্ত্রী মীখল তাঁকে সব কিছু জানিয়ে বললেন, “আজ রাতে তুমি যদি প্রাণ নিয়ে না পালাও তবে কালই তুমি মারা পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের উপর নজর রাখবার জন্য তালুত তাঁর বাড়ীতে লোক পাঠিয়ে দিলেন যাতে পরের দিন সকালে তাঁকে হত্যা করা যায়। কিন্তু তাঁর স্ত্রী মীখল তাঁকে সব কিছু জানিয়ে বললেন, “আজ রাতে তুমি যদি প্রাণ নিয়ে না পালাও তবে কালই তুমি মারা পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের উরর নজর রাখার জন্য এবং সকালবেলায় তাঁকে হত্যা করার জন্য শৌল বাড়িতে অনুচর পাঠালেন। কিন্তু দাউদের স্ত্রী মিখল তাঁকে বললেন, আজ রাত্রেই যদি তুমি প্রাণ নিয়ে না পালাও তবে কাল তোমাকে ওরা হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের বাড়িতে শৌল লোক পাঠালেন| তারা সারারাত দায়ুদের বাড়ির কাছাকাছি পাহারা দিল| তারা সকালে দায়ুদকে হত্যা করবে বলে অপেক্ষা করছিল| কিন্তু দায়ুদের স্ত্রী মীখল দায়ুদকে সাবধান করে দিয়েছিল| সে বলল, “আজ রাত্রেই তুমি পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাও, না হলে ওরা কালই তোমাকে মেরে ফেলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের উপর নজর রাখবার জন্য শৌল তাঁর বাড়িতে লোক পাঠিয়ে দিলেন যাতে পরের দিন সকালে তাঁকে মেরে ফেলা যায়। কিন্তু দায়ূদের স্ত্রী মীখল তাঁকে সব কিছু জানিয়ে বললেন, “আজ রাতে তুমি যদি প্রাণ নিয়ে না পালাও তবে কালই তুমি মারা পড়বে।”