1 Samuel 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত দাউদকে ধরতে দূতদের পাঠালে মীখল বললেন, তিনি অসুস্থ আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে বন্দি করার জন্য শৌল যখন লোক পাঠালেন, মীখল বললেন, “উনি অসুস্থ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌল দায়ূদকে ধরিতে দূতগণকে পাঠাইলে মীখল কহিলেন, তিনি পীড়িত আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌল দায়ূদকে ধরিতে দূতগণকে পাঠাইলে মীখল কহিলেন, তিনি পীড়িত আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে ধরবার জন্য শৌল লোক পাঠালে মীখল বললেন, “উনি অসুস্থ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে ধরবার জন্য তালুত লোক পাঠালে মীখল বললেন, “উনি অসুস্থ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের অনুচররা দাউদকে ধরতে এলে মিখল তাদের বললেন, উনি অসুস্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে ধরে আনার জন্য লোক পাঠালেন| কিন্তু মীখল বলল, “দায়ুদের অসুখ করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদকে ধরবার জন্য শৌল লোক পাঠালে মীখল বললেন, “উনি অসুস্থ।”