1 Samuel 19:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তালুত দাউদকে দেখবার জন্য সেই দূতদের পাঠিয়ে দিয়ে বললেন, তাকে পালঙ্কে করে আমার কাছে আন, আমি তাকে হত্যা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আবার শৌল দাউদকে দেখার জন্য লোক পাঠিয়ে তাদের বলে দিলেন, “ওকে খাট সমেত আমার কাছে নিয়ে এসো যেন আমি ওকে হত্যা করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শৌল দায়ূদকে দেখিবার জন্য সেই দূতগণকে পাঠাইয়া দিলেন, কহিলেন, তাহাকে খট্টাতে করিয়া আমার কাছে আন, আমি তাহাকে বধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শৌল দায়ূদকে দেখিবার জন্য সেই দূতগণকে পাঠাইয়া দিলেন, কহিলেন, তাহাকে পালঙ্কে করিয়া আমার কাছে আন, আমি তাহাকে বধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই খবর শুনে শৌল দায়ূদকে দেখবার জন্য সেই লোকদেরই আবার পাঠালেন এবং বলে দিলেন, “দায়ূদকে খাট সুদ্ধই নিয়ে এস; আমি তাকে মেরে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই খবর শুনে তালুত দাউদকে দেখবার জন্য সেই লোকদেরই আবার পাঠালেন এবং বলে দিলেন, “দাউদকে খাট সুদ্ধই নিয়ে এস; আমি তাকে মেরে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শৌল তাঁর অনুচরদের দাউদকে দেখতে পাঠালেন এবং বলে দিলেন দাউদকে খাটে করে আমার কাছে নিয়ে এস, আমি তাকে বধ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা শৌলকে একথা বলতে শৌল আবার তাদের দায়ুদকে আনার জন্য পাঠালেন| শৌল তাদের বলে দিলেন, “দায়ুদকে শুয়ে থাকা অবস্থাতেই নিয়ে আসবে| আমি তাকে হত্যা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই খবর শুনে শৌল দায়ূদকে দেখবার জন্য সেই লোকদেরই আবার পাঠালেন এবং বলে দিলেন, “দায়ূদকে খাট শুদ্ধই নিয়ে এস; আমি তাকে মেরে ফেলব।”