1 Samuel 19:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দূতেরা যখন ভিতরে গেল, দেখ, পালঙ্কে সেই দেবমূর্তিগুলো ও তার মাথায় ছাগলের লোমের লেপ রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লোকেরা ঘরে ঢুকে দেখল, বিছানার উপর প্রতিমা রাখা আছে, ও মাথার দিকে কিছুটা ছাগলের লোম রাখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দূতগণ যখন ভিতরে গেল, দেখ, খট্টাতে সেই ঠাকুর-প্রতিমা ও তাহার মস্তকে ছাগলোমের লেপ রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দূতগণ যখন ভিতরে গেল, দেখ, পালঙ্কে সেই ঠাকুর-প্রতিমা ও তাহার মস্তকে ছাগলোমের লেপ রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকগুলো ঘরে ঢুকে বিছানার উপর সেই দেবমূর্তিগুলো এবং বিছানার মাথার দিকে ছাগলের লোমের বালিশটা দেখতে পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকগুলো ঘরে ঢুকে বিছানার উপর সেই দেবমূর্তিগুলো এবং বিছানার মাথার দিকে ছাগলের লোমের বালিশটা দেখতে পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুচররা ঘরের ভিতর গিয়ে দেখল খাটের উপর সেই বিগ্রহটি ছাগলের লোমের কম্বলে ঢাকা রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার তারা দায়ুদের বাড়ি গেল| বাড়ির ভেতর ঢুকে ঘরে গিয়ে দেখল বিছানার ওপর দেবতার মূর্ত্তি, মূর্ত্তির মাথায় ছাগলের চুল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকগুলো ঘরে ঢুকে বিছানার উপর সেই দেবমূর্তিগুলো এবং বিছানার মাথার দিকে ছাগলের লোমের বালিশটা দেখতে পেল।