1 Samuel 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত মীখলকে বললেন, তুমি আমাকে কেন এভাবে আমাকে ঠকালে? তুমি আমার দুশমনকে ছেড়ে দেওয়াতে সে পালিয়ে গেছে। তাতে মীখল তালুতকে জবাবে বললেন, তিনি বলেছিলেন, আমাকে যেতে দাও, আমি তোমাকে কেন হত্যা করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল মীখলকে বললেন, “তুমি কেন আমাকে এভাবে ঠকালে ও আমার শত্রুকে পালিয়ে যেতে দিলে?” মীখল তাঁকে বললেন, “সে আমাকে বলল, ‘আমাকে যেতে দাও। আমি কেন তোমায় হত্যা করব?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল মীখলকে কহিলেন, তুমি আমাকে কেন এইরূপে প্রবঞ্চনা করিলে? তুমি আমার শত্রুকে ছাড়িয়া দেওয়াতে সে পলায়ন করিয়াছে। তাহাতে মীখল শৌলকে উত্তর করিলেন, তিনি বলিয়াছিলেন, আমাকে যাইতে দেও, আমি তোমাকে কেন বধ করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল মীখলকে কহিলেন, তুমি আমাকে কেন এইরূপে প্রবঞ্চনা করিলে? তুমি আমার শত্রুকে ছাড়িয়া দেওয়াতে সে পলায়ন করিয়াছে। তাহাতে মীখল শৌলকে উত্তর করিলেন, তিনি বলিয়াছিলেন, আমাকে যাইতে দেও, আমি তোমাকে কেন বধ করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শৌল মীখলকে বললেন, “তুমি কেন এইভাবে আমাকে ঠকালে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়াতে সে পালিয়ে গেছে।” মীখল তাঁকে বললেন, “তিনি বলেছিলেন, ‘আমাকে যেতে দাও, নইলে আমি তোমাকে খুন করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তালুত মীখলকে বললেন, “তুমি কেন এইভাবে আমাকে ঠকালে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়াতে সে পালিয়ে গেছে।” মীখল তাঁকে বললেন, “তিনি বলেছিলেন, ‘আমাকে যেতে দাও, নইলে আমি তোমাকে খুন করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন মিখলকে বললেন, তুমি আমার সঙ্গে এরকম প্রতারণা কেন করলে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়ায় সে পালিয়ে গিয়েছে। মিখল উত্তর দিলেন, তিনি বলেছিলেন, আমাকে যেতে দাও নইলে আমি তোমাকে হত্যা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল মীখলকে বললেন, “তুমি কেন আমার সঙ্গে এইভাবে চালাকি করলে? কেন তুমি আমার শত্রুকে পালাতে দিলে? দায়ুদ তো পালিয়ে গেছে!” মীখল বলল, “দায়ুদ বলেছিলেন, আমি যদি ওকে পালাতে সাহায্য না করি তাহলে তিনি আমাকে হত্যা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌল মীখলকে বললেন, “তুমি কেন এই ভাবে আমাকে ঠকালে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়াতে সে পালিয়ে গেছে।” মীখল তাঁকে বললেন, “তিনি বলেছিলেন, ‘আমাকে যেতে দাও৷ আমি কেন শুধু শুধু তোমাকে খুন করব’?”