1 Samuel 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে দাউদ পালিয়ে গিয়ে রক্ষা পেলেন এবং রামাতে শামুয়েলের কাছে গিয়ে তাঁর প্রতি তালুতের কৃত সমস্ত ব্যবহারের কথা জানালেন, পরে তিনি ও শামুয়েল গিয়ে নায়োতে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ পালিয়ে নিজের প্রাণরক্ষা করার পর রামায় শমূয়েলের কাছে গেলেন ও শৌল তাঁর প্রতি যা যা করেছিলেন সেসব বলে শোনালেন। পরে তিনি ও শমূয়েল নায়োতে গিয়ে সেখানেই বসবাস করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে দায়ূদ পলায়ন করিয়া রক্ষা পাইলেন, এবং রামাতে শমূয়েলের কাছে গিয়া আপনার প্রতি শৌলের কৃত সমস্ত ব্যবহারের কথা জানাইলেন; পরে তিনি ও শমূয়েল গিয়া নায়োতে বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে দায়ূদ পলায়ন করিয়া রক্ষা পাইলেন, এবং রামাতে শমূয়েলের কাছে গিয়া আপনার প্রতি শৌলের কৃত সমস্ত ব্যবহারের কথা জানাইলেন, পরে তিনি ও শমূয়েল গিয়া নায়োতে বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে দায়ূদ পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমূয়েলের কাছে গেলেন এবং শৌল তাঁর উপর যা যা করেছেন তা সবই তাঁকে জানালেন। এর পর দায়ূদ আর শমূয়েল গিয়ে নায়োৎ পাড়ায় বাস করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে দাউদ পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শামুয়েলের কাছে গেলেন এবং তালুত তাঁর উপর যা যা করেছেন তা সবই তাঁকে জানালেন। এর পর দাউদ আর শামুয়েল গিয়ে নায়োৎ পাড়ায় বাস করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ ইতিমধ্যে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমুয়েলের কাছে গিয়ে তাঁর প্রতি শৌলের সমস্ত আচরণের কথা জানালেন। তারপর তিনি ও শমুয়েল নায়োথ গ্রামে গিয়ে বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ পালিয়ে গিয়ে রামায় শমূয়েলের কাছে এলেন| শৌল তাঁর প্রতি কি করেছেন সে সব দায়ুদ শমূয়েলকে বললেন| তারপর তারা দুজন তাঁবুগুলোর দিকে গেলেন| সেখানে ভাববাদীরা থাকত| সেখানেই দায়ুদ থেকে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে দায়ূদ পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমূয়েলের কাছে গেলেন এবং শৌল তাঁর উপর যা যা করেছেন তা সবই তাঁকে জানালেন। এর পর তিনি ও শমূয়েল গিয়ে নায়োতে বাস করতে লাগলেন।