1 Samuel 19:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোনাথন দাউদকে বললেন, আমার পিতা তালুত তোমাকে হত্যা করতে চেষ্টা করছেন; অতএব আরজ করি, তুমি খুব ভোরে সাবধান হবে, একটি গুপ্ত স্থানে গিয়ে লুকিয়ে থেকো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি তাঁকে সতর্ক করে দিয়ে বললেন, “আমার বাবা শৌল তোমাকে হত্যা করার সুযোগ খুঁজছেন। কাল সকালে তুমি একটু সাবধানে থেকো; গোপন এক স্থানে গিয়ে তুমি লুকিয়ে থেকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শৌলের পুত্র যোনাথন দায়ূদের প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। যোনাথন দায়ূদকে কহিলেন, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছেন; অতএব বিনয় করি, তুমি প্রাতঃকালে সাবধান হইবে, একটী গুপ্ত স্থান আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোনাথন দায়ূদকে কহিলেন, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছেন; অতএব বিনয় করি, তুমি প্রাতঃকালে সাবধান হইবে, একটি গুপ্ত স্থান আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দায়ূদকে বললেন, “আমার বাবা শৌল তোমাকে মেরে ফেলবার চেষ্টা করছেন। শোন, তুমি কাল সকালে সাবধানে থেকো। একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে থেকো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দাউদকে বললেন, “আমার বাবা তালুত তোমাকে মেরে ফেলবার চেষ্টা করছেন। শোন, তুমি কাল সকালে সাবধানে থেকো। একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে থেকো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোনাথন দাউদকে খব ভালবাসতেন তাই তিনি দাউদকে বললেন, আমার পিতা শৌল তোমাকে হত্যা করার চেষ্টা করছেন। তুমি কাল সকালবেলা সাবধানে একটা গোপন স্থানে লুকিয়ে থেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথন দায়ুদকে সাবধান করে বলল, “সাবধান! শৌল তোমাকে মারবার সুযোগ খুঁজছে| সকাল বেলা মাঠে গিয়ে লুকিয়ে থেকো| আমি পিতাকে নিয়ে সেই মাঠে আসব এবং তুমি যেখানে লুকিয়ে থাকবে তার কাছে গিয়ে দাঁড়াব| আমি তোমার ব্যাপারে পিতার সঙ্গে কথা বলব| তারপর আমি কি জানলাম তা তোমাকে জানাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন দায়ূদকে বললেন, “আমার বাবা শৌল তোমাকে মেরে ফেলবার চেষ্টা করছেন। শোন, তুমি কাল সকালে সাবধানে থেকো। একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে থেকো।