1 Samuel 19:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত দাউদকে ধরবার জন্য দূতদের পাঠালেন, তাতে যখন দূতেরা ভাবোক্তি তবলিগকারী নবীর দলকে ও তাদের নেতারূপে দণ্ডায়মান শামুয়েলকে দেখলো, তখন আল্লাহ্র রূহ্ তালুতের দূতদের উপরে আসলেন, তাতে তারাও ভাবোক্তি তবলিগ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি তাঁকে বন্দি করে আনার জন্য লোক পাঠালেন। কিন্তু যখন তারা দেখল একদল ভাববাদী ভাববাণী বলছেন, ও শমূয়েল দাঁড়িয়ে থেকে তাঁদের নেতৃত্ব দিচ্ছেন, তখন ঈশ্বরের আত্মা শৌলের লোকজনের উপর নেমে এলেন, ও তারাও ভাববাণী বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল দায়ূদকে ধরিবার জন্য দূতগণকে পাঠাইলেন; তাহাতে যখন দূতগণ ভাবোক্তি প্রচারকারী ভাববাদীর দলকে ও তাহাদের অধ্যক্ষরূপে দণ্ডায়মান শমূয়েলকে দেখিল, তখন ঈশ্বরের আত্মা শৌলের দূতগণের উপরে আসিলেন, তাহাতে তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল দায়ূদকে ধরিবার জন্য দূতগণকে পাঠাইলেন; তাহাতে যখন দূতগণ ভাবোক্তি প্রচারকারী ভাববাদীদের দলকে ও তাহাদের অধ্যক্ষরূপে দণ্ডায়মান শমূয়েলকে দেখিল, তখন ঈশ্বরের আত্মা শৌলের দূতগণের উপরে আসিলেন, তাহাতে তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তিনি দায়ূদকে ধরে আনবার জন্য লোক পাঠিয়ে দিলেন। সেই লোকেরা গিয়ে দেখল একদল নবী শমূয়েলের অধীনে ঈশ্বরের কথা বলছেন। ঈশ্বরের আত্মা তখন শৌলের লোকদের উপরেও আসলেন আর তারাও নবী হিসাবে ঈশ্বরের কথা বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তিনি দাউদকে ধরে আনবার জন্য লোক পাঠিয়ে দিলেন। সেই লোকেরা গিয়ে দেখল একদল নবী শামুয়েলের অধীনে আল্লাহ্র কথা বলছেন। আল্লাহ্র রূহ্ তখন তালুতের লোকদের উপরেও আসলেন আর তারাও নবী হিসাবে আল্লাহ্র কথা বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি দাউদকে ধরবার জন্য অনুচরদের পাঠালেন। পথে একদল পবিত্র আত্মায় আবিষ্ট নবীর সঙ্গে সেই অনুচরদের সাক্ষাৎ হল। ঈশ্বরের শক্তির প্রবল আবেগে তাঁরা ভাবোচ্ছাস প্রকাশ করছিলেন। এঁদের নেতারূপে তারা শমুয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখল। তখন ঈশ্বরের শক্তি শৌলের অনুচরদের উপরেও অধিষ্ঠিত হলেন, ফলে তারাও ভাবের আবেগে উচ্ছাস প্রকাশ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল দায়ুদকে বন্দী করে আনার জন্য লোক পাঠালেন| কিন্তু তারা যখন সেখানে এলো, তখন একদল ভাববাদী ভাববাণী করছিল| তাদের নেতা শমূয়েল সেখানে দাঁড়িয়ে| শৌলের লোকদের ওপরও ঈশ্বরের আত্মা এলেন, তাই তারাও ভাববাণী করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদকে ধরে আনবার জন্য তিনি লোক পাঠিয়ে দিলেন। সেই লোকেরা গিয়ে দেখল শমূয়েলের অধীনে একদল ভাববাদী যারা ভাববানী বলেন। ঈশ্বরের আত্মা যখন শৌলের লোকদের উপরেও আসলেন তখন তারাও ভাববানী বলতে লাগল।