1 Samuel 19:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সংবাদ তালুতকে দেওয়া হলে তিনি অন্য দূতদের প্রেরণ করলেন, আর তারাও ভাবোক্তি তবলিগ করতে লাগল। পরে তালুত তৃতীয়বার দূতদের প্রেরণ করলেন, আর তারাও ভাবোক্তি তবলিগ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলকে সেকথা বলা হল, এবং তিনি আরও লোকজন পাঠালেন, ও তারাও ভাববাণী বলল। শৌল তৃতীয়বার লোক পাঠালেন, আর তারাও ভাববাণী বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সংবাদ শৌলকে দেওয়া হইলে তিনি অন্য দূতদিগকে প্রেরণ করিলেন, আর তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল। পরে শৌল তৃতীয় বার দূতগণকে প্রেরণ করিলেন, আর তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সংবাদ শৌলকে দেওয়া হইলে তিনি অন্য দূতদিগকে প্রেরণ করিলেন, আর তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল। পরে শৌল তৃতীয় বার দূতগণকে প্রেরণ করিলেন, আর তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলকে সেই খবর জানানো হলে তিনি আরও লোক পাঠালেন কিন্তু তারাও গিয়ে নবী হিসাবে ঈশ্বরের কথা বলতে লাগল। শৌল তৃতীয়বার লোক পাঠালেন আর তারাও গিয়ে নবী হিসাবে ঈশ্বরের কথা বলতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতকে সেই খবর জানানো হলে তিনি আরও লোক পাঠালেন কিন্তু তারাও গিয়ে নবী হিসাবে আল্লাহ্‌র কথা বলতে লাগল। তালুত তৃতীয়বার লোক পাঠালেন আর তারাও গিয়ে নবী হিসাবে আল্লাহ্‌র কথা বলতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের কাছে এই সংবাদ পৌঁছালে তিনি অন্য অনুচরদের পাঠালেন, কিন্তু তারাও ভাবাবিষ্ট হল। শৌল তৃতীয়বার আর একদল অনুচর পাঠিয়ে দিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের কানে এ খবর পৌঁছল| তিনি তখন অন্য একদল লোক পাঠালেন| তারাও সেখানে গিয়ে ভাববাণী করতে শুরু করল| তারপর শৌল তৃতীয় একদল প্রতিনিধি পাঠালেন| তারাও ভাববাণী করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌলকে সেই খবর জানানো হলে তিনি আরও লোক পাঠালেন কিন্তু তারাও গিয়ে ভাববানী প্রচার করতে লাগল। পরে শৌল তৃতীয় বার লোক পাঠালেন আর তারাও গিয়ে ভাববানী প্রচার করতে লাগল।