1 Samuel 19:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত স্বয়ং রামাতে গমন করলেন; আর সেখুস্থ বড় কূপের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, শামুয়েল ও দাউদ কোথায়? এক জন বললো, দেখুন, তাঁরা রামাস্থ নায়োতে রয়েছেন। তখন তালুত রামাস্থিত নায়োতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষ পর্যন্ত, তিনি নিজেই রামার উদ্দেশে রওনা হয়ে সেখুতে অবস্থিত সেই বড়ো কুয়োটির কাছে পৌঁছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “শমূয়েল ও দাউদ কোথায়?” “রামাতে অবস্থিত নায়োতে,” তারা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল আপনিও রামাতে গমন করিলেন; আর সেখূস্থ বৃহৎ কূপের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, শমূয়েল ও দায়ূদ কোথায়? এক জন কহিল, দেখুন, তাঁহারা রামাস্থ নায়োতে রহিয়াছেন। তখন শৌল রামাস্থিত নায়োতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল আপনিও রামাতে গমন করিলেন; আর সেখুস্থ বৃহৎ কূপের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, শমূয়েল ও দায়ূদ কোথায়? একজন কহিল, দেখুন, তাঁহারা রামাস্থ নায়োতে রহিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে শৌল নিজেই রামায় গেলেন এবং সেখূতে জল জমা করে রাখবার যে বড় জায়গা ছিল সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, “শমূয়েল আর দায়ূদ কোথায়?” একজন বলল, “রামার নায়োৎ পাড়ায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে তালুত নিজেই রামায় গেলেন এবং সেখূতে পানি জমা করে রাখবার যে বড় জায়গা ছিল সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, “শামুয়েল আর দাউদ কোথায়?” একজন বলল, “রামার নায়োৎ পাড়ায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারাও ভাবাবিষ্ট হয়ে একই আচরণ করতে লাগল। তখন শৌল নিজেই রামায় গেলেন আর সেখু নামক স্থানে যে মস্ত বড় কুয়োটি রয়েছে তার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, শমুয়েল আর দাউদ কোথায়? একজন বলল, মহারাজ, তাঁরা রামায় নায়োথে আছেন। শৌল তখন নায়োথের দিকে রওনা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে শৌল নিজেই রামায় গেলেন| যেখানে ফসল ঝাড়াই হয় তার পাশে একটি বড় কুয়োর দিকে শৌল চলে এলেন| কুয়োটা ছিল সেখু নামে একটা জায়গায়| শৌল সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, “শমূয়েল আর দায়ুদ কোথায়?” লোকরা বলল, “তারা রামার কাছে তাঁবুগুলোতে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষে শৌল নিজেই রামায় গেলেন এবং সেখূতে জল জমা করে রাখবার যে বড় জায়গা ছিল সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, “শমূয়েল আর দায়ূদ কোথায়?” একজন বলল, “তাঁরা রামার নায়োতে আছেন।” তখন শৌল রামার নায়োতে গেলেন৷