1 Samuel 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র রূহ্‌ তাঁর উপরেও আসলেন, তাতে তিনি রামাস্থিত নায়োতে উপস্থিত না হওয়া পর্যন্ত যেতে যেতে ভাবোক্তি প্রচার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শৌল রামাতে অবস্থিত নায়োতে চলে গেলেন। কিন্তু ঈশ্বরের আত্মা তাঁর উপরেও নেমে এলেন, এবং যতক্ষণ না তিনি নায়োতে পৌঁছালেন, সারা রাস্তায় তিনি ভাববাণী বলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের আত্মা তাঁহার উপরেও আসিলেন, তাহাতে তিনি রামাস্থিত নায়োতে উপস্থিত না হওয়া পর্য্যন্ত যাইতে যাইতে ভাবোক্তি প্রচার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল রামাস্থিত নায়োতে গেলেন। আর ঈশ্বরের আত্মা তাঁহার উপরেও আসিলেন, তাহাতে তিনি রামাস্থিত নায়োতে উপস্থিত না হওয়া পর্যন্ত যাইতে যাইতে ভাবোক্তি প্রচার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই শৌল রামার নায়োৎ পাড়ার দিকে রওনা হলেন। কিন্তু ঈশ্বরের আত্মা তাঁর উপরেও আসলেন; তাতে তিনি সারাটা পথ নবী হিসাবে ঈশ্বরের কথা বলতে বলতে নায়োতে পৌঁছালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তালুত রামার নায়োৎ পাড়ার দিকে রওনা হলেন। কিন্তু আল্লাহ্‌র রূহ্‌ তাঁর উপরেও আসলেন; তাতে তিনি সারাটা পথ নবী হিসাবে আল্লাহ্‌র কথা বলতে বলতে নায়োতে পৌঁছালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের শক্তি তাঁর উপরেও অধিষ্ঠিত হল। তিনি রামায় নায়োথে না পৌঁছানো পর্যন্ত পথে যেতে যেতে প্রবল উত্তেজনায় নবীদের মত আচরণ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তখন রামার কাছে তাঁবুগুলোর দিকে গেলেন| এবার শৌলের উপরও ঈশ্বরের আত্মা নেমে এলো| শৌল ভাববাণী করতে শুরু করলেন| রামার তাঁবুগুলোর দিকে রাস্তায় যতই এগোলেন ততই তিনি আরো বেশী করে ভাববাণী করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের আত্মা তাঁর উপরেও এলে তিনি রামার নায়োত উপস্থিত না হওয়া পর্যন্ত ভাববাণী বললেন।