1 Samuel 19:3 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে ক্ষেতে থাকবে, সেই স্থানে আমি গিয়ে আমার পিতার পাশে দাঁড়াবো ও তোমার বিষয়ে পিতার সঙ্গে কথোপকথন করবো, আর যদি তেমন কিছু বুঝতে পারি তবে তোমাকে বলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেখানে থাকবে আমিও আমার বাবার সঙ্গে সেখানে গিয়ে দাঁড়াব। তোমার বিষয়ে আমি তাঁর সঙ্গে কথা বলব ও আমি যা জানতে পারব তা তোমাকে বলে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে ক্ষেত্রে থাকিবে, সেই স্থানে আমি গিয়া আপন পিতার পার্শ্বে দাঁড়াইব, ও তোমার বিষয়ে পিতার সহিত কথোপকথন করিব, আর যদি তেমন কিছু বুঝিতে পারি, তোমাকে বলিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে ক্ষেত্রে থাকিবে, সেই স্থানে আমি গিয়া আপন পিতার পার্শ্বে দাঁড়াইব, ও তোমার বিষয়ে পিতার সহিত কথোপকথন করিব, আর যদি তেমন কিছু বুঝিতে পারি, তোমাকে বলিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে মাঠে লুকিয়ে থাকবে আমি আমার বাবাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়াব। আমি তাঁর কাছে তোমার কথা বলব আর যা জানতে পারব তা তোমাকে জানাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে মাঠে লুকিয়ে থাকবে আমি আমার বাবাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়াব। আমি তাঁর কাছে তোমার কথা বলব আর যা জানতে পারব তা তোমাকে জানাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যেখানে থাকবে আমি বাবাকে নিয়ে তার কাছাকাছি জায়গায় গিয়ে দাঁড়াব এবং তোমার সম্পর্কে তাঁর সঙ্গে কথাবার্তা বলব। যদি কিছু জানতে পারি তাহলে এসে তোমাকে বলে দেব।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে মাঠে থাকবে, আমি আমার বাবাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়াব। আর যদি তেমন কিছু জানতে পারি তা তোমাকে জানাব।”