1 Samuel 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোনাথন তাঁর পিতা তালুতের কাছে দাউদের পক্ষে ভাল কথা বললেন, তিনি বললেন, বাদশাহ্ তাঁর গোলাম দাউদের বিষয়ে গুনাহ্ না করুন, কেননা সে আপনার বিরুদ্ধে কোন অন্যায় করে নি, বরং তার সমস্ত কাজ আপনার পক্ষে অতি মঙ্গলজনক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোনাথন তাঁর বাবা শৌলের কাছে দাউদের প্রশংসা করে বললেন, “মহারাজ, আপনার দাস দাউদের প্রতি কোনও অন্যায় করবেন না; সে তো আপনার বিরুদ্ধে কোনও অন্যায় করেনি, আর সে যা যা করেছে তাতে বরং আপনি উপকৃতই হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোনাথন আপন পিতা শৌলের কাছে দায়ূদের পক্ষে ভাল কথা কহিলেন, তিনি বলিলেন, রাজা আপন দাস দায়ূদের বিষয়ে পাপ না করুন, কেননা সে আপনার বিরুদ্ধে পাপ করে নাই, বরং তাহার কর্ম্ম সকল আপনার পক্ষে অতি মঙ্গলজনক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোনাথন আপন পিতা শৌলের কাছে দায়ূদের পক্ষে ভাল কথা কহিলেন, তিনি বলিলেন, রাজা আপন দাস দায়ূদের বিষয়ে পাপ না করুন, কেননা সে আপনার বিরুদ্ধে পাপ করে নাই, বরং তাহার কর্ম সকল আপনার পক্ষে অতি মঙ্গলজনক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোনাথন তাঁর বাবা শৌলের কাছে দায়ূদের সুনাম করে বললেন, “মহারাজ, আপনার দাস দায়ূদের বিরুদ্ধে আপনি কোন পাপ করবেন না। সে তো আপনার বিরুদ্ধে কোন পাপ করে নি, বরং সে যা করেছে তাতে আপনার অনেক উপকার হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোনাথন তাঁর পিতা তালুতের কাছে দাউদের সুনাম করে বললেন, “মহারাজ, আপনার গোলাম দাউদের বিরুদ্ধে আপনি কোন গুনাহ্ করবেন না। সে তো আপনার বিরুদ্ধে কোন গুনাহ্ করে নি, বরং সে যা করেছে তাতে আপনার অনেক উপকার হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যোনাথন তাঁর পিতা শৌলের কাছে দাউদের সুখ্যাতি করে বললেন, মহারাজ, আপনার দাস দাউদের অনিষ্ট করে পাপ করবেন না, সে আপনার কোন অনিষ্ট করেনি বরং তার কাজকর্মের ফলে আপনার অনেক উপকার হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতার সঙ্গে যোনাথন কথা বলতে লাগল| সে দায়ূদের গুণগান করল| সে পিতাকে বলল, “তুমি হচ্ছ রাজা| দায়ুদ তোমার দাস| সে তোমার কোন ক্ষতি করে নি, সুতরাং তার প্রতি তুমি অন্যায় ব্যবহার করো না| সে তো সর্বদা তোমার ভালই করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোনাথন তাঁর বাবা শৌলের কাছে দায়ূদের সুনাম করে বললেন, “মহারাজ, আপনার দাস দায়ূদের বিরুদ্ধে আপনি কোন পাপ করবেন না। সে তো আপনার বিরুদ্ধে কোন পাপ করে নি, বরং সে যা করেছে তাতে আপনার অনেক উপকার হয়েছে।