1 Samuel 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তো প্রাণ হাতে করে সেই ফিলিস্তিনীকে আঘাত করলো, আর মাবুদ সমস্ত ইসরাইলের পক্ষে মহানিস্তার সাধন করলেন; আপনি তা দেখে আনন্দ করেছিলেন; অতএব এখন অকারণে দাউদকে হত্যা করে কেন নির্দোষের রক্তপাতের গুনাহ্‌ করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ফিলিস্তিনীকে হত্যা করার সময় সে প্রাণের ঝুঁকিও নিয়ে ফেলেছিল। গোটা ইস্রায়েল জাতির জন্য সদাপ্রভু এক মহাবিজয় ছিনিয়ে এনেছেন, এবং আপনি তা দেখে খুশিও হয়েছিলেন। অকারণে দাউদের মতো নিরপরাধ একজনকে হত্যা করার মতো অপকর্ম আপনি কেন করতে যাচ্ছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ত প্রাণ হাতে করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত করিল, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের পক্ষে মহানিস্তার সাধন করিলেন; আপনি তাহা দেখিয়া আনন্দ করিয়াছিলেন; অতএব এখন অকারণে দায়ূদকে বধ করিয়া কেন নির্দ্দোষের রক্তপাতরূপ পাপ করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ত প্রাণ হাতে করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত করিল, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের পক্ষে মহানিস্তার সাধন করিলেন; আপনি তাহা দেখিয়া আনন্দ করিয়াছিলেন; অতএব এখন অকারণে দায়ূদকে বধ করিয়া কেন নির্দোষের রক্তপাতরূপ পাপ করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার প্রাণের ঝুঁকি নিয়ে সেই পলেষ্টীয়কে মেরে ফেলেছে, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলকে মহাজয় দান করেছেন; আপনি তো তা দেখে খুশী হয়েছিলেন। তবে এখন আপনি অকারণে দায়ূদকে মেরে ফেলে কেন একজন নির্দোষ লোকের রক্তপাত করে তার বিরুদ্ধে পাপ করবেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার প্রাণের ঝুঁকি নিয়ে সেই ফিলিস্তিনীকে মেরে ফেলেছে, আর মাবুদ সমস্ত ইসরাইলকে মহাজয় দান করেছেন; আপনি তো তা দেখে খুশী হয়েছিলেন। তবে এখন আপনি অকারণে দাউদকে মেরে ফেলে কেন একজন নির্দোষ লোকের রক্তপাত করে তার বিরুদ্ধে গুনাহ্‌ করবেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে নিজের জীবন বিপন্ন করে সেই ফিলিস্তিনীটাকে বধ করেছে আর তারই ফলে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের কেমন বিপুলভাবে জয়যুক্ত করেছেন। তা দেখে আপনিও আনন্দিত হয়েছিলেন। তবে এখন কেন অকারণে দাউদকে হত্যা করে নির্দোষের রক্তপাতজনিত মহাপাপ করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়কে হত্যা করতে গিয়ে সে তার জীবন বিপন্ন করেছিল| আর প্রভু ইস্রায়েলীয়দের জন্য মহাবিজয় এনেছিলেন| তুমি স্বচক্ষে এসব দেখেছিলে, তুমি খুশিও হয়েছিলে| তাহলে কেন তুমি দায়ুদকে মারতে চাও? সে নির্দোষ| তাকে মেরে ফেলার কোন কারণই দেখছি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার প্রাণের ঝুঁকি নিয়ে সেই পলেষ্টীয়কে মেরে ফেলেছে, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলকে মহাজয় দান করেছেন; আপনি তো তা দেখে খুশী হয়েছিলেন। তবে এখন আপনি অকারণে দায়ূদকে মেরে ফেলে কেন একজন নির্দোষ লোকের রক্তপাত করে তার বিরুদ্ধে পাপ করবেন?”