1 Samuel 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত যোনাথনের কথা শুনলেন এবং তিনি কসম খেয়ে বললেন, জীবন্ত মাবুদের কসম, তাকে হত্যা করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল যোনাথনের কথা শুনে এই শপথ নিয়ে বসলেন: “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, দাউদকে হত্যা করা হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল যোনাথনের রবে কর্ণপাত করিলেন, এবং শৌল দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সে হত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল যোনাথনের রবে কর্ণপাত করিলেন, এবং শৌল দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সে হত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শৌল যোনাথনের কথা শুনে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য তাকে মেরে ফেলা হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তালুত যোনাথনের কথা শুনে কসম খেয়ে বললেন, “আল্লাহ্র কসম তাকে মেরে ফেলা হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন যোনাথনের কথায় কর্ণপাত করলেন। তিনি শপথ করে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরে দিব্য, তাকে হত্যা করা হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল যোনাথনের কথা শুনলেন| শুনে তিনি প্রতিজ্ঞা করে বললেন, “যেমন প্রভুর অস্তিত্ব নিশ্চিত তেমনই নিশ্চিত হও যে দায়ুদকে হত্যা করা হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল যোনাথনের কথা শুনে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য তাকে মেরে ফেলা হবে না।”